তরুণ মুখোপাধ্যায়,১০ মে:– এলাকার মানুষদের স্বাস্থ্যের দিকে নজর দিতে প্রশংসনীয় উদ্যোগ নিল রিষড়া পুরসভা। এদিন এলাকার মৈত্রী পথে পুরসভার উপ স্বাস্থ্যকেন্দ্রে করোনার সোয়াব টেস্ট শুরু হল। আজ প্রথম দিনে রিষড়া পুরসভার যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য পরীক্ষা করছেন তাদের লালা রস পরীক্ষার জন্য নেয়া হলো। উপস্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক জানালেন আগামীকাল থেকে এই টেস্ট পুর এলকার সাধারণ মানুষদের জন্য শুরু হবে। মানুষ যাতে ঘরের কাছে এই টেস্ট করাতে পারেন তার জন্যেই সরকার থেকে বিভিন্ন জায়গায় এই টেস্ট কেন্দ্র গুলো ছড়িয়ে দিয়েছেন। আমাদের সবার পক্ষ থেকে আজকে সেই কাজ শুরু করা হলো এবং আগামী কাল থেকে সাধারন মানুষদের জন্য সোয়াব টেস্ট নেওয়া হবে। প্রতিদিন এখান থেকে একটি নির্দিষ্ট গাড়ি করে স্যাম্পেল গুলো, যেগুলো সংগ্রহ করা হচ্ছে সেগুলো নিয়ে যাওয়া হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে এবং সেখান থেকেই স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কর্তৃপক্ষ আমাদের কাছে রিপোর্ট পাঠাবেন। রিষড়া পুরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র জানিয়েছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এই মারণ ব্যাধির বিরুদ্ধে সকল কে সঙ্গে নিয়ে সংগ্রাম করে যাচ্ছেন রাজ্যবাসী যাতে সুস্থ এবং ভালো থাকতে পারেন। তার জন্যই তিনি সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছে , এবং তারই নির্দেশমতো বিভিন্ন জায়গায় টেস্টের কেন্দ্রগুলি বাড়ানো হয়েছে ,এবং রিষরা পুরসভার মৈত্রী পথের উপ-স্বাস্থ্যকেন্দ্রে এই পরীক্ষা চলবে এবং এলাকাবাসী যাতে সুস্থ এবং সবল থাকতে পারেন তার জন্যই তাঁর এই প্রচেষ্টা।
Related Articles
হোলির সকালে প্রচারে প্রার্থীরা।
হাওড়া , ২৯ মার্চ:- হোলির সকালে পদযাত্রা করলেন ডোমজুড় কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন নিশ্চিন্দার বামনডাঙ্গা থেকে গোলাঘোরা পর্যন্ত পদযাত্রা করেন তিনি। গেরুয়া আবির মেখে প্রচার সারেন তিনি। জনসংযোগ করেন এলাকার মানুষের সঙ্গে। অন্যদিকে, এদিন সকালে উত্তর হাওড়ার নতুন মন্দিরে হোলি উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম চৌধুরী। Post Views: 354
আলুর দাম বৃদ্ধি, সিঙ্গুর নান্দা হাটতলায় বিক্ষোভ বিজেপির।
হুগলি, ২৪ জুলাই:- প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতির জেরে আলুর দাম হাফ সেঞ্চুরি করেছে। এমন পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকার এমনই অভিযোগ তুলে সিঙ্গুর নান্দা হাটতলায় হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ করে বিজেপি। অবিলম্বে আলুর দাম কমাতে হবে দাবী করে বিক্ষোভকারীরা। সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন ছিল। Post Views: 363
তৃণমূল বিজেপি সংঘর্ষে আবার উত্তপ্ত খানাকুল।
হুগলি , ১৬ আগস্ট:- তৃণমূল বিজেপি সংঘর্ষে আবার উত্তপ্ত খানাকুল । রবিবার খানাকুল ১ হেলান জগন্নাথপুর এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা । বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । এদিন বেশ কয়েকটি বাইক ভাঙচুর । বিজেপি কর্মী খুনের প্রতিবাদে বিজেপির ডাকা বন্ধ চলছে খানাকুলে । এদিন বন্ধ সফল করতে বিজেপি কর্মীরা গেলে […]







