অর্ণব বিশ্বাস,১০ মে :- বিশ্বব্যাপী মানুষ করোনা মহামারীর জেরে এখন গৃহবন্দী। ভারত তথা বাংলাতেও এই মহামারীর প্রকোপ প্রত্যেক মানুষের জীবনে হানা দিয়েছে। রাজনৈতিক বিভিন্ন দল থেকে শুরু করে শিল্পীমহল এবং বিভিন্ন সামাজিক সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই মহামারীতে পীড়িত দুঃস্থ মানুষদের জন্য। বিভিন্ন শিল্পীরা তাদের নানা রকম শিল্প কর্মের দ্বারা মানুষদের কাছে নানা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদের এই মহামারীর সম্পর্কে সচেতন করছেন। এমনই এক প্রচেষ্টা নিয়ে এগিয়ে এসেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় বাংলা ধারাবাহিক “বিবাহ অভিজান” খ্যাত অভিনেতা ও পরিচালক রাহুল বর্মন। তিনি “ডেলিভারি” নামক একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রের মাধ্যমে এই মহামারীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়া মানুষদের পাশে নির্ভয়ে দাঁড়ানোর কথা সুন্দরভাবে তুলে ধরেছেন শুধু তাই নয় তাদের যথাযথ ওষুধ এবং জরুরি সাহায্য পৌঁছে দেওয়া মতন গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন নিজের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের দ্বারা। বাংলা চলচ্চিত্র ও ধারাবাহিক জগতের খ্যাতনামা কিছু অভিনেতা যেমন হানি বাফনা (বকুল কথা), রাজিব বসু ( কৃষ্ণকলি), জয় গাঙ্গুলি (জয় বাবা লোকনাথ), ইন্দ্রজিৎ মজুমদার (আগুনপাখি), প্রীতম ব্যানার্জি (আগুনপাখি), ঋতু রায় আচার্য (আগুনপাখি), সৃজনী মিত্র মুস্তাফি (বাজলো তোমার আলোর বেণু), শোভনা ভূঁইয়া (আশা লতা ) প্রমুখ শিল্পীদের নিয়ে তিনি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি তৈরি করেছেন। প্রত্যেক শিল্পীরা নিজের নিজের ঘরে থেকে এই প্রচেষ্টায় অংশগ্রহণ করেছেন।
Related Articles
পোলবাতে যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটিতে স্পিড গভর্নর ছিল না – শুভেন্দু অধিকারী।
কলকাতা,১৭ ফেব্রুয়ারি:- পুলকার দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় একথা জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন সমস্ত গাড়িতে স্পিড গভর্ণর লাগাতে হবে। একইসঙ্গে কুড়ি কিলোমিটার অন্তর থাকবে স্পিড ল্যাডার। গাড়ি কত গতিতে যাচ্ছে সেটা দেখার জন্য এই ব্যবস্থা করা হবে। বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন পোলবাতে যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটিতে […]
সেই প্লাজাই হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে।
অঞ্জন চট্টোপাধ্যায়,৪ জানুয়ারি:- সেই প্লাজাই হারাল ইস্টবেঙ্গলকে। একেবারে শেষ মুহূর্তের গোলে। ৯০ মিনিটে ইজরায়েল গুরুং-এর ক্রস থেকে সেকেন্ড পোস্টে হেড করে গোল করে যান এই ত্রিনিদাদ টোবাগোর ফুটবলার। প্রথমার্ধে চার্চিল খোলসে ঢুকে থাকলেও দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরোতে থাকে। বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে তারা। ৬২ মিনিটে একা বল নিয়ে বক্সে ঢুকে […]
ভোটের দিনে বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে কমিশন।
কলকাতা, ১১ এপ্রিল:- নির্বাচন কমিশন ভোটের দিন গুলিতে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নজরদারি রাখবে। এই প্রথমবার ভোটের আটচল্লিশ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়ার পর কেন্দ্রীয় বাহিনীর গতিবিধির ওপর নিজস্ব সার্ভিলেন্স টিম মারফত নজরদারি চালানো হবে বলে কমিশন সূত্রে জানা গেছে। কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার এবং গতিবিধি নিয়ে রাজনৈতিক দলগুলির অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]







