মালদা,১৫ ডিসেম্বর:- সিএবি ও এনআরসি বিরোধিতায় আন্দোলনের আঁচ আছড়ে পড়লো মালদায়।আন্দোলনের নামে তান্ডব চললো ভালুকা রোড স্টেশনে। রবিবার সকাল থেকেই মালদার ভালুকা রোড রেল স্টেশনে ভাংচুর সহ আগুন জ্বালিয়ে বিক্ষোপ চালায় আন্দোলনকারীরা। সাথে ট্রেনের সামনে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।কয়েক হাজার গ্রামবাসি এই বিক্ষোভ আন্দোলনে শামিল হয়। নো এনআরসি নো ক্যাপ এই স্লোগানকে সামনে রেখে চলতে থাকে আন্দোলনের নামে তান্ডব। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে ভালুকা রোড রেল স্টেশনজুড়ে।
আটকে পড়ে দূরপাল্লার ট্রেন।সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। যদিও পরে পুলিশ পৌঁছে কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেতে সক্ষম হয়। ঘটনায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ আন্দোলনকারীদের।এনারসি ও ক্যাব বিরোধী এই আন্দোলন ঘিরে ব্যাপক উত্তেজনা স্টেশন চত্বরে । জেলায় জেলায় হিংসা রোধে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক পদক্ষেপ অনির্দিষ্টকালের জন্যে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ। মালদহ, মুর্শিদাবাদ,হাওড়া, উত্তর দিনাজপুর,বসিরহাট মহকুমা দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর মহকুমা,ক্যানিং মহকুমা ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ প্রশাসনের।Related Articles
সমস্ত নির্দেশকে লঙ্ঘন করে তৃণমূলের “দুই-তপন” বিধায়কের কাজিয়া, ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়!
সুদীপ দাস, ১৬ ফেব্রুয়ারি:- সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমত ভাইরাল তপন দাশগুপ্ত বনাম অসিত মজুমদারের দ্বন্দ্ব। চুঁচুড়া শহরের বাসিন্দা তপন দাশগুপ্ত এবং পরবর্তীকালে দল তপন দাশগুপ্ত কে বাঁশবেড়িয়া বিধায়কের টিকিট দেয়। আর চুঁচুড়া বিধানসভায় অসিত মজুমদার (তপন)। যদিও অসিত মজুমদার পাকাপাকিভাবে চুঁচুড়ার বাসিন্দা এখন। কিন্তু তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। যদিও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুজনকে […]
কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ভ্যাটে আগুন ব্যান্ডেলে।
হুগলি, ৯ জানুয়ারি:- ব্যান্ডেলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ভ্যাটে আগুন, দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। ব্যান্ডেল জি টি রোডের পাশে পঞ্চায়েত এলাকার বর্জ্য ফেলার জন্য একটি ভ্যাট বসানো হয়।কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অধীন এই ব্যবস্থায় এলাকার যত বর্জ্য সব ফেলা হয়।ভ্যাট উপচে রাস্তায় চলে আসে আবর্জনা। স্তূপাকৃত হয় দূষন ছড়ায়। […]
ইংল্যান্ড সফরে যাওয়ার আগেই, ৩ পাক ক্রিকেটার করোনা আক্রান্ত।
স্পোর্টস ডেস্ক, ২৩ জুন:- আগামী রবিবার ইংল্যান্ড উড়ে যাবে পাকিস্তান দল। তার আগে রবিবার রাওয়ালপিন্ডিতে ক্রিকেটারদের করোনা-পরীক্ষা করা হয়েছিল। আর তাতেই দেখা গেছে পাকিস্তান দলের তিন ক্রিকেটারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। সোমবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, দলের তিন ক্রিকেটার শাদাব খান, হ্যারিস রৌফ এবং হায়দার আলির শরীরে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। […]








