হুগলি,৮ মে:- সামাজিক দূরত্ব বজায় রেখে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এবং রিষরা থানার উদ্যোগে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথের ১৬০ তম জন্মজয়ন্তী ।এদিন সকালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি নিয়ে ভ্রাম্যমাণ রবীন্দ্র জন্ম উৎসব পালন করা হয়। জয়ন্তী পালন করা হলো অনুষ্ঠানে শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্যে অংশ নেন ।এবং সবটাই করা হয় সরকারি বিধি নিষেধ মেনে । করোনার দাপটে আজ সারা পৃথিবী থমকে গেছে। আমাদের দেশেও এর আঁচ এসে পড়েছে। লকডাউন এর ফলে মানুষ স্বাভাবিক জীবনযাত্রা থেকে অনেকটাই দূরে রয়েছেন। মারণ ব্যাধির প্রকোপ থেকে মুক্তি পাবার অন্যতম উপায় হল লকডাউন। তাহলে কি থেমে থাকবে। তাই বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথের জন্মদিনটি অধিকাংশ মানুষ যথাযথ মর্যাদায় পালন করলো। পথের ধারে বিভিন্ন বাড়ির জানালা এবং ছাদ থেকে বহু মানুষ আজকের এই রবীন্দ্রজয়ন্তী প্রত্যক্ষ করেন এবং ফুল দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানান।
Related Articles
পায়ে শিকল কিশোরের, কুসংস্কার দূর করতে চুঁচুড়ায় ছাত্রের বাড়িতে মহকুমা শাসক থেকে বিজ্ঞান মঞ্চ।
হুগলি, ১৯ জুন:- ভূতে ধরেছে সন্দেহে শিকলে বেঁধে রাখা হয়েছিল বছর ষোলোর এক কিশোরকে, ব্যান্ডেল কেওটার হেমন্ত বসু কলোনীর এমন অমানবিক ঘটনায় সাড়া পরেছিল শহরে। আজ চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা ওই কিশোরের বাড়িতে যান। স্থানীয় কাউন্সিলর অনিন্দিতা মন্ডল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা সঙ্গে ছিলেন। হেমন্ত বসু কলোনি এলাকায় এক কিশোর গত কয়েক […]
পথ কুকুরদের পাশে হুগলির সিঙ্গুরের যুবকেরা।
হুগলি , ১৮ মে:- করোনা মোকাবিলায় গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে লকডাউন । তাই খাদ্য সংকট দেখা দিয়েছে পথ কুকুরদের । হোটেল, চায়ের দোকান, বাজার বন্ধ রয়েছে সারা দিন, তাই রাস্তায় থাকা কুকুরদের খাবার জুটছে না । সেই কারনে দ্বিতীয় লকডাউনে পথ কুকুরদের মাংস ভাত খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করলেন সিঙ্গুর বিধানসভার অন্তর্গত মির্জাপুর গ্রামের বাসিন্দা […]
লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের জন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে এসে দেরির কারণে হয়রানির অভিযোগ। ব্যাঙ্কের সামনেই রাস্তা অবরোধ মহিলাদের।
হাওড়া , ১২ আগস্ট:- মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প লক্ষ্মীভাণ্ডারের জন্য ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খুলতে এসে দেরির কারণে হয়রানির অভিযোগে হাওড়ার কোনা বাগপাড়ায় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনেই রাস্তা অবরোধ করলেন মহিলারা। কোনা বাগপাড়া বেনারস রোড অবরোধ করেন স্থানীয় মহিলারা। অভিযোগ, অ্যাকাউন্ট করার জন্য কোনা শাখার ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গত কয়েকদিন ধরেই তাঁরা লাইন দিচ্ছেন। অল্প কয়েকজন করে […]







