চিরঞ্জিত ঘোষ,৮ মে:- কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের। ১৬০ তম জন্ম জয়ন্তীর পূর্ণ লগ্নে ডানকুনির স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ নিকেতন এর স্বেচ্ছাসেবকরা কবি প্রণাম পালন করল । এর মাধ্যমে একদিকে যেমন রবীন্দ্রজয়ন্তী পালন করলেন তার সঙ্গে সঙ্গে সম্প্রতি করোনার ভয়াবহ যে দাপট চলছে সারা বিশ্বজুড়ে তার বিরুদ্ধে মানুষকে সতর্ক থাকার আহ্বান জানালেন। ডানকুনি পুরসভার উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানালেন বাঙালির হৃদয়ে মননে স্বয়নে স্বপনে সর্বত্রই রবীন্দ্রনাথ বিরাজমান । সেই কবিগুরুর পুন্য জন্মদিনে এখানকার স্বেচ্ছাসেবী সংস্থা আনন্দ নিকেতনের সদস্যরা সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে স্মরণ করলেন আজকের এই দিনটি। একটি সুসজ্জিত ট্যাবলো রবীন্দ্রনাথের ছবিতে ফুল মালা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ডানকুনির বিভিন্ন পদ পরিক্রমা করে। এই ট্যাবলো থেকে রবীন্দ্রনাথের বাণী রবীন্দ্রনাথের গান এবং রবীন্দ্রনাথের কবিতা মাধ্যমে বিশ্বকবি কে প্রণাম জানান শিল্পীরা। এর সঙ্গে সঙ্গে কালান্তক ব্যাধি করোনার ভয়াভয় সংক্রমণ থেকে মানুষ কিভাবে নিজেদের রক্ষা করবে সেই আবেদন ও জানানো হয় আজকের অনুষ্ঠান থেকে । এদিনের এই অভিনব প্রয়াসকে ডানকুনির অধিবাসীরা সাধুবাদ জানিয়েছেন।
Related Articles
আইনকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিনিয়ত জেলার সর্বত্র ভিড় বাড়ছে বাজারে।
দ:২৪পরগনা, ৪ এপ্রিল:- পুলিশকে দেখে ঘরের মধ্যে প্রবেশ করে পুলিশ দেখে আবার বাইরে বেরিয়ে আয় এমনই চিত্র দেখা গেল সমস্ত জায়গা ,যতই সময় যাচ্ছে লকডাউন ততই আলগা হচ্ছে রাজ্যে। আজ শনিবার দেশজোড়া লকডাউনের দ্বাদশতম দিন। কিন্তু সকাল থেকে সন্ধ্যা কলকাতা থেকে জেলা সর্বত্রই মানুষের জমায়েত চোখে পড়ছে। রাজ্যের কোথাও অত্যাবশ্যকীয় পণ্য বা সবজির জোগান […]
সোনামুখীর ইতিহাস সমৃদ্ধ মাঁ-ই-ত কালী।
বাঁকুড়া , ৮ নভেম্বর:- আর কয়েক দিন পরে কালী পূজো এবং আলো উৎসব দ্বীপাবলি। তার আগে আগে বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার বেশ কিছু ঐতিহ্য বাহী কালি পূজোর ইতিহাস জানতে। সেই পূজো গুলির অন্যতম হল সোনামুখীর ইতিহাস সমৃদ্ধ মাঁ-ই-ত কালী। কিন্তু এই কালীর কেন এমন নামকরন? আমরা জানার চেষ্টা করবো এই কালী প্রতিমার নাম করনের ইতিহাস। এলাকার […]
রাজ্যের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে উদ্যোগ রাজ্যের।
কলকাতা, ১৫ এপ্রিল:- রাজ্যের পর্যটন শিল্পকে আরও উন্নত করতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য সরকার । মুখ্য সচিব এইচ কে দ্বিবেদীর নেতৃত্বে ১১ টি দপ্তর নিয়ে তৈরি হলো এই টাস্ক ফোর্স। স্বরাষ্ট্র,বিদ্যুৎ, পূর্ত, পরিবহন,পর্যটন, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ শিল্প ,তথ্য ও সংস্কৃতি, কারিগরী শিক্ষা সহ ১১ টি দপ্তর নিজেদের মধ্যে সমন্বয় করে গড়ে তুলবে এক জানালা […]







