সুদীপ দাস,৭ মে:- লকডাউনের জেরে ঘরবন্দি সাধারন মানুষ। তাই টানা প্রায় দেড় মাস পর জামাকাপরের দোকান খোলার ছাড়পত্র মিললেও ক্রেতাহীন দোকান। করোনার জেরে প্রথম ২২শে মার্চ গোটা দেশ জুড়ে পালন করা হয় জনতা কার্ফু। আর পরের দিন অর্থাৎ ২৩শে মার্চ বিকেল ৫টা থেকে শুরু হয় দেশ জুড়ে লক ডাউন। পরপর তিন দফায় সেই লকডাউন বাড়ানো হয়। ইতিমধ্যে লকডাউনে ব্যাবসায়িক ছাড়পত্রের জন্য বেশকিছু নিয়ম শিথিল করা হয়। যার জেরেই আজ থেকে বিভিন্ন জায়গায় রেডিমেড পোষাক বিপনীগুলি খোলা হয়। চুঁচুড়ার সদর শহর ঘড়ির মোড়কে ঘিরে রয়েছে শতাধিক পোষাক বিপনী। লকডাউনের ফলে এবছর চৈত্র সেলের বাজারেও তাঁদের দোকানের ঝাঁপ ছিলো বন্ধ। টানা দেড় মাস পর ছারপত্র মেলায় আজ ঝাঁপ উঠলেও ক্রেতাহীন ছিলো দোকান। চলছে রমজান মাস। এখন থেকেই ঈদের বাজার শুরু হওয়ার কথা। কিন্তু ঈদ কেনো এবার আসন্ন পুজোর বাজারেও করোনা থাবা বসিয়ে ফেলেছে বলে বিক্রেতাদের দাবী। এভাবে চলতে থাকলে করোনা সংক্রমিত না হয়েও বাঁচার আশা দেখতে পারছেন না রেডিমেড ব্যাবসার সাথে যুক্ত দোকানীরা।
Related Articles
ভয়ঙ্কর করোনার সমানে বাঙালির নব বর্ষ জয়ী।
প্রদীপ সাঁতরা,১৪ এপ্রিল:- খাতায়-কলমে বাঙালি জীবনে আজ পয়লা বৈশাখ। পুরনো পঞ্জিকার শেষ পাতা তাই বলে গেল। নতুন পঞ্জিকা কি সেভাবে দেখা হয়েছে বাঙালির ? পঞ্জিকা পুঁথির কথা এখন আর ভেবে কী লাভ! গোটা দেশ এখন শুনশান লক ডাউন এ। পৃথিবী সহ সারা বাংলার একই চিত্র৷ আজ, মঙ্গলবার পয়লা বৈশাখ। বাঙালির জীবনে হালখাতা, চৈত্রের চড়ক মেলা, […]
আচরণবিধি লাগুর ২৪ ঘন্টার মধ্যেই কলকাতা পুর এলাকার পোস্টার ব্যানার খোলার নির্দেশ কমিশনের।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- আদর্শ আচরণবিধি চালুর ২৪ ঘণ্টার মধ্যে কলকাতা পুরসভা এলাকা থেকে পোস্টার, ব্যানার খুলে ফেলতে হবে। এই কাজে সাহায্য করবে কলকাতা পুরসভা। কলকাতা-সহ দুই ২৪ পরগনার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে জানাল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। বুধবার ওই তিন জেলার আধিকারিকদের সঙ্গে একটি সমন্বয় বৈঠক হয়। সেখানেই বলা হয়, আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে শহরজুড়ে […]
শর্তসাপেক্ষে রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে শুরু করা যাবে -মুখ্যমন্ত্রী।
নবান্ন , ৬ জুলাই:- রাজ্যে এবার শর্তসাপেক্ষে রিয়্যালিটি শোয়ের শুটিংয়ে শুরু করা যাবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। নবান্নে আজ টালিগঞ্জের চলচ্চিত্রশিল্পের কলাকুশলীদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন,দর্শক ছাড়া চাইলে রিয়ালিটি শো করা যেতে পারে। তবে অডিশনের নামে প্রচুর লোকের জমায়েত করা যাবে না। প্রয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজ করার তিনি পরামর্শ দিয়েছেন। তবে […]







