সুদীপ দাস,৫ মে:- মগরার গজঘন্টায় অজানা জন্তুর আতঙ্ক মেটাতে এবার ঘটনাস্থল পরিদর্শন করলো ব্যান্ডেলের পশু বিশেষজ্ঞ চন্দন ক্লেমেন্ট সিং। গোটা ঘটনা খতিয়ে দেখে চন্দনবাবুর অনুমান সেটি ভারতীয় প্রজাতির হায়না ছিলো। লকডাউনের জেরে পরিবেশ অনেকটা শান্ত হয়ে যাওয়ায় কোনভাবে সেই প্রানীটি লোকালয়ে ঢুকে পড়েছে। পাশাপাশি তিনি বলেন হায়না মূলতঃ দলবদ্ধভাবে শিকারে বের হলেও ভারতীয় হায়না কখনো-সখনো একাই শিকারে বের হয়। আর কুকুর তাদের কাছে খুব প্রিয় খাদ্য। সেদিন সিঁড়ির নীচে কুকুরটির ধর লুকিয়ে রেখেছিলো। হয়তো ভোরের আলো ফুটে যাওয়ায় সে কুকুরটির মাথা নিয়ে চম্পট দিয়েছে। তবে কুকুরটির বাকি অংশ সেখানে রাখা থাকলে হায়নাটি আবার আসতো।
Related Articles
সোমবার থেকে মায়ের রান্নাঘর প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্যে আগামী সোমবার থেকে মায়ের রান্নাঘর প্রকল্পটি চালু করতে চলেছে। ঐদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারচুয়ালি কলকাতার ১৬ টি বরোতেই এই প্রকল্পের সূচনা করবেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।পরবর্তী পর্যায়ে পুরসভার ১৪ ৪টি অয়ার্ড ছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও তা চালু করা হবে। এই প্রকল্পে পাঁচ টাকায় […]
ভাষা আন্দোলনের শহীদ কোন্নগরের শফিউর রহমানের জন্মভিটে আজও জরাজীর্ণ , কেউ ফিরেও তাকায় না।
তরুণ মুখোপাধ্যায় ,২১ ফেব্রুয়ারি:- ১৯৪৭ সালে বাংলা ভাগ হওয়ার পর থেকে পূর্ব বাংলার মানুষেরা পাকিস্তানের চাপিয়ে দেওয়া উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা করার প্রতিবাদে শুরু করে মরণপন আন্দোলন। হাজার হাজার মানুষের দাবি বাংলা ভাষাকে উর্দুর পাশাপাসি পাকিস্তানের রাষ্ট্র ভাষা করতে হবে এই দাবি নিয়ে আন্দোলন তীব্রতর হয়। পূর্ব বাংলার আপামর ছাত্র-যুব সহ সমস্ত স্তরের মানুষ পাকিস্তানের এই […]
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চার পুর নিগমের ভোট গণনা আগামীকাল।
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- রাজ্যের চার পুরসভার ভোট গণনা হবে আগামীকাল। ভোটের মত গণনা পর্বেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। কভিড বিধি মেনে নির্বিঘ্নে সম্পাদন করতে চলেছে ।রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল সকাল আটটা থেকে গণনা শুরু। কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সকাল সাতটার মধ্যে এসে উপস্থিত হতে হবে গণনা কেন্দ্রে। সাড়ে সাতটা থেকে […]







