চিরঞ্জিত ঘোষ,৪ মে:- আগামী ২০ মে এ রাজ্যের অধিকাংশ পৌরসভা গুলির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এবং নিয়ম অনুযায়ী মেয়াদ শেষে এই সমস্ত পুরসভা গুলিতে প্রশাসক বসার কথা। যে সমস্ত পুরসভা গুলির মেয়াদ শেষ হচ্ছে তার মধ্যে হুগলি জেলায় ১৩ টি পৌরসভা ও একটি পুরনিগম আছে । কিন্তু বর্তমান পরিস্থিতিতে এইসব পুরসভার এলাকাগুলিতে কি ভাবে পুর পরিষেবা দেওয়া যাবে তাই নিয়ে চিন্তিত পুরবাসীরা। ডানকুনি পৌরসভার উপ পৌরপ্রধান দেবাশিস মুখোপাধ্যায় জানালেন নিয়ম অনুযায়ী পুরসভা গুলির মেয়াদ শেষ হলে সেখানে প্রশাসক বসে। কিন্তু এই বিশাল সংখ্যক পুরসভা গুলিতে মেয়াদ শেষে প্রশাসক বসলেও মানুষ কতটা পরিষেবা পাবেন তাই নিয়ে অনেকেই চিন্তিত । পরিষেবা দেওয়ার জন্যই পৌর নির্বাচন ব্যবস্থা এবং বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন মানুষে কে পরিষেবা দেবার দেবার জন্য। এখন যারা নির্বাচিত প্রতিনিধি তারা যেমন সবসময় মানুষের আছেন যদি কাউন্সিলর পদ নাও থাকে তবুও আমরা মানুষের পাশেই থাকব আর যিনি প্রশাসক বসবেন তার সঙ্গে সহযোগিতা করে পরিসেবা দেওয়ার কাজে আমরা নিজেদের নিয়োজিত করব । আমরা আশা করব সরকার সাধারণ মানুষদের পরিষেবা দেওয়ার ব্যাপারে নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন। অন্যদিকে রিষড়া পুরসভার কাউন্সিলর মনোজ গোস্বামী জানালেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক। তাঁর কাছ থেকেই শিখেছি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়। আমরা চিরদিন সেই কাজই করে যাব । আর এই বর্তমান পরিস্থিতিতে পৌরসভার গুলির মেয়াদ শেষে প্রশাসক বসবে এটাই নিয়ম । কিন্তু আমরা এতদিন যে পরিষেবা মানুষকে দিয়ে এসেছি , দিদির নির্দেশমতো কাজ করেছি, যা আমরা অতীতেও করেছি বর্তমানে ও করছি আগামী দিনেও মানুষের সাথে মানুষের পাশে থাকব।
Related Articles
আবার উত্তপ্ত নন্দীগ্রাম।
নন্দীগ্রাম, ৩০ ডিসেম্বর:- আবার উত্তপ্ত নন্দীগ্রাম, শুভেন্দুর সভায় হামলার রেশ কাটতে না কাটতেই তৃণমূল এর পার্টি অফিস ভাঙচুর এর অভিযোগ বিজেপির বিরুদ্ধে গতকাল শুভেন্দু অধিকারীর অরাজনৈতিক সভার পূর্বে সভায় যোগ দিতে আসা বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা হয়। 137 জন জখম হয়। এরপরেই থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীসমর্থকরা। এবং শেখ সুফিয়ান সহ আরো বেশ […]
দুর্ঘটনাগ্রস্থ চাঁপদানীর স্কুল ছাত্রীর পাশে পৌরপ্রধান।
প্রদীপ বসু, ১৩ সেপ্টেম্বর:- কলেজে পরীক্ষা দিতে গিয়ে উত্তর ২৪ পরগনার পলতায় ট্রেন দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোলকাতার আর জি কর হাসপাতালে চিকিৎসাধীন হুগলির চাপদানি বি এম রোডের আদর্শ নগরে। এই ছাত্রীর বাবা নেই। মা ও ভাই এর কাছে থাকে। খুবই অভাবের সংসার। এই ঘটনা শুনে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। তার […]
মোহনবাগান দিবসে আনন্দের বাতাবরণ উত্তরপাড়ায়।
হুগলি, ২৯ জুলাই:- মোহনবাগান দিবসের দিনে শহর উত্তরপাড়ায় আনন্দের বাতাবরণ। একদিকে বর্ষ সেরা সমর্থকের পুরস্কার পাচ্ছেন উত্তরপাড়ার টোটো চালক অজয় পাসোয়ান অন্যদিকে মোহনবাগানের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন উত্তরপাড়ার প্রয়াত ফুটবলার বিমল মুখোপাধ্যায়। একদিকে বিমল মুখোপাধ্যায়ের বাবা মনমোহন মুখোপাধ্যায় ছিলেন অমর একাদশের একজন অন্যতম যোদ্ধা। অপরদিকে মোহনবাগান দলের ক্যাপ্টেন হিসেবে প্রথম আইএফএল লিগ জয় করেন […]








