হুগলি,৪ মে:- রেড জোন এলাকার জুটমিল খুলে গেলও অরেঞ্জ জোন এলাকায় হুগলির জুট মিল গুলি না খোলায় ক্ষুব্ধ শ্রমিকরা ।এদিন সকাল থেকে রিষড়ার হেস্টিংস জুট মিলের শ্রমিকরা গেটে শ্রমিকরা মুখে মাক্স পড়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে নীরব প্রতিবাদ শুরু করল। এন এফ আই টি ইউ সি উনিয়নের জেনারেল সেক্রেটারি শ্যাম কুমার গুপ্তা জানালেন রেড রোড এলাকার জুটমিল গুলি ইতিমধ্যে বেশ কয়েকটি খুলেছে কিন্তু আমাদের হুগলির অরেঞ্জ এলাকার জুটমিল গুলি একটাও খোলেনি , যার ফলে ব্যাপক আর্থিক সংকটের মধ্যে পড়েছেন এখানকার শ্রমিকরা। রাজ্য সরকার বলেছিল লকডাউনের বন্ধের শ্রমিকরা তাদের প্রাপ্য মাহিনা পাবেন । কিন্তু মালিকপক্ষ এখনো পর্যন্ত কোন টাকায় শ্রমিকদের দেয়নি যার ফলে আমাদের এখানকার ১১ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সমর্থিত কর্মীরা আজ রিষড়ার হেস্টিংস জুট মিলের গেটে এসেছি ,আমাদের দাবি অবিলম্বে খোলা হুগলির মিল গুলি খোলা হোক এবং সরকার যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে অনুযায়ী আমরা কাজ করবো । শ্যামবাবু কে প্রশ্ন করা হয় যে সরকার তো বলেছে যে ২৫ শতাংশ শ্রমিক দিয়ে চালানো হবে এর উত্তরে তিনি জানান আমরা দেখবো যাতে সবাই কাজ পায় । কিন্তু আমাদের কারখানা যদি অবিলম্বে না খোলা হয় তাহলে আমাদের শ্রমিক পরিবার গুলো ভেসে যাবে।
Related Articles
মানবিক পুলিশ। অসুস্থ বৃদ্ধাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তির ব্যবস্থা।
হাওড়া, ১০ মার্চ:- পুলিশের মানবিক মুখ দেখা গেল হাওড়ায়। গতকাল সকাল থেকে বছর ৬৫ বয়সী এক বৃদ্ধা ব্যাঁটরা থানা এলাকার কদমতলায় রাস্তার ধারে পড়েছিলেন। রাতে পুলিশের আরটি গাড়ি টহল দেবার সময় ওই বৃদ্ধাকে অসহায় অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। এরপর সহৃদয় পুলিশ কর্মীরা ওই বৃদ্ধাকে সঙ্গে সঙ্গে পুলিশের গাড়িতে তুলে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য […]
সিবলে ও স্টোকস এর ব্যাটে ভর করে ছন্দে ইংরেজরা৷
স্পোর্টস ডেস্ক, ১৭ জুলাই:- প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের শুরুটাও হয় বৃষ্টি দিয়েই। তবে বৃষ্টি-বিঘ্নিত দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ভালো শুরু ইংল্যান্ডের৷ প্রথম দিনের শেষে ৩ উইকেট খুইয়ে ২০৭ রান তুলল ইংরেজরা। দিনের শেষে ৮৬ রানে অপরাজিত ডম সিবলে এবং ৫৯ রানে ক্রিজে অপরাজিত বেন স্টোকস৷ দুর্দান্ত ছন্দে ক্যারিবিয়ান বোলিং অস্ত্রকে জবাব দিয়ে দলকে টানছেন […]
রাজ্যের লিজে নেওয়া খাস জমি ঋণ পাওয়ার ক্ষেত্রে প্রসেসিং ফ্রি বাধ্যতামূলক।
কলকাতা, ২ মে:- রাজ্যের লিজে দেওয়া খাস জমি ব্যাঙ্কে বন্ধক রেখে ঋণ পাওয়ার জন্য সরকারের অনুমতি নিতে গেলে এবার থেকে ‘প্রসেসিং ফি’ দিতে হবে। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। এর ফলে রাজ্য সরকারের আয় বাড়বে। বৈঠকে স্থির হয়েছে, শুধু বন্ধক দেওয়ার ক্ষেত্রেই নয়, লিজে নেওয়া জমি হস্তান্তর করতে গেলেও রাজ্যের অনুমতি […]








