হুগলি,৪ মে:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুরে করোনা আক্রান্তের হদিস মিলতেই তৎপর প্রশাসন।কানাইপুর নপাড়া এলাকায় এক সব্জি বিক্রেতার শরীরে করোনা ভাইরাসের হদিস মেলে।সোমবার সকাল থেকেই পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে ও দমকলের সাহায্যে নপাড়া এলাকা সানিটাইজ করা হয়।প্রধান জানান পুরো কানাইপুর এলাকা সানিটাইজ করা হবে।কানাইপুর আদর্শনগর ও নপাড়া এলাকা নিয়ে তিনজনের শরীরে করোনা ভাইরাসের হদিস মিলেছে বলে জানান প্রধান।
Related Articles
হুগলী-চুঁচুড়া পৌরসভায় অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ
হুগলি, ৫ মে:- হুগলী-চুঁচুড়া পৌরসভায় ফের একবার অস্থায়ী পৌর কর্মচারীদের অসন্তোষ। দৈনিক ১০০ টাকা মজুরি বৃদ্ধির দাবি এবং অনুপস্থিত তথা ‘ভূতুড়ে’ কর্মচারীদের চিহ্নিত করে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ পৌরসভা চত্বরে বিক্ষোভে সামিল হন অস্থায়ী শ্রমিক সংগঠনের সদস্যরা। এই দিন পৌর প্রধান অমিত রায়ের দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভ করেন কর্মচারীরা। এর আগেও সঠিক সময়ে বেতন […]
শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে।
সুদীপ দাস, ২৪ নভেম্বর:- শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত চুঁচুড়া থানার পুলিশ। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, চুঁচুড়ার সাহাগঞ্জ কাসারীপাড়ার বাসিন্দা রূপ মন্ডল(২০)-কে প্রসব যন্ত্রনা নিয়ে বিগত কয়েক দিনে চার চারবার চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলেও ভর্তি করার পর মুহুর্তেই ছুটি দিয়ে দেওয়া হয় বলে অভোযোগ। গতকালও একই ঘটনা ঘটে। অভিযোগ গতকাল […]
লিলুয়ার ইন্ডাস্ট্রিয়াল বেল্টে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন।
হাওড়া, ২৩ আগস্ট:- হাওড়ার লিলুয়ার গোসালায় এন এস রোডের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ওই গোডাউনটির পাশের দুটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। সোমবার ভোরে ওই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দমকলের ৪টি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে এখানে প্লাস্টিক রিসাইক্লিং করা হতো। রাতে […]








