সুদীপ দাস,১ মে:- করোণা আতঙ্কে লকডাউন এর মধ্যেও নির্দিষ্ট দূরত্ব মেনে অভিনব উপায় ১০০ দিনের কাজ করিয়ে নজির পান্ডুয়ার ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের। প্রসঙ্গত করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন কিন্তু তারই মধ্যে পান্ডুয়ার ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাহিরা গ্রামের তাল-পুকুরে ১০০ দিনের খননের কাজ চলছে। তবে অভিনব উপায়ে বাঁশের খাঁচা তৈরি করে নির্দিষ্ট দূরত্ব মেনে চলছে ১০০ দিনের কাজ। এই প্রসঙ্গে সেই অঞ্চলের ১০০ দিনের কাজের পরিদর্শক কুতুবউদ্দিন জানান ১৬০ জন শ্রমিক দুই দফায় কাজ করছে নির্দিষ্ট দূরত্ব মেনে।
Related Articles
পড়ুয়ার অভাবে বন্ধ হওয়া স্কুলগুলি পুনরায় চালু করতে নতুন নীতি রাজ্যের।
কলকাতা, ২০ সেপ্টেম্বর:- পড়ুয়ার অভাব সহ বিভিন্ন কারণে বন্ধ হয়ে যাওয়া স্কুল পুনরায় চালু করতে রাজ্য সরকার নতুন নীতি তৈরি করতে চাইছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একথা জানিয়েছেন। তিনি বলেন, বন্ধ স্কুলগুলো খোলার জন্য সরকার নতুন করে নীতি আনবে। অনেকে বলেছেন, বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এটা নিয়ে শিক্ষা দফতর সমীক্ষা করছে। […]
কারেন্ট নেই তিনদিন। বালিতে অবরোধ।
হাওড়া,১ জুন:- তিন দিন ধরে বিদ্যুৎ নেই। প্রতিবাদে অবরোধ হল হাওড়ায়। বেলুড়ের লালবাবা কলেজের সামনে সোমবার দুপুরে জিটি রোড অবরোধ করেন বেলুড়ের পালঘাট লেনের বাসিন্দারা। রাস্তায় মই ফেলে অবরোধে সামিল হন প্রায় শ’খানেক মানুষ। যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে বালি থানার পুলিশ। প্রায় এক ঘন্টা পর পুলিশের আশ্বাস পেয়ে অবরোধ ওঠে। Post Views: […]
দৃস্টিহীনদের জন্য এআই ভিশন ব্লাইড স্টিক আবিস্কার!
হুগলি, ১৬ জুলাই:- বাংলায় প্রবাদ আছে “অন্ধের যষ্টি” অর্থাৎ অসহায়ের সম্বল,দৃষ্টিহীনদের অবলম্বন। সেই যষ্টি যদি কৃত্তিম বুদ্ধিমত্তা বা এ আই নির্ভর হয় তাহলে কেমন হয়? কয়েকজন ইঞ্জিনিয়ার মিলে গড়ে তুলেছেন কোনোসিমেন্তো সংস্থা, ফরাসী এই শব্দের অর্থ নলেজ বা জ্ঞান। ইঞ্জিনিয়াররা নিজেরা তো জ্ঞান অর্জন করেছেন এবার সমাজের জন্য কিছু করার ভাবনা থেকে আবিষ্কার করছেন একের […]










