হুগলী,১৪ ডিসেম্বর:- শুরু হলো রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দিবা-রাত্রি দুই দিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা। ২৪ টি দল নিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রিষড়া টাউন তৃণমূলের সভাপতি তথা রিষড়া পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র । মূলত ২৩ নম্বর ওয়ার্ড এর পৌরসদস্য মনোজ গোস্বামীর তত্ত্বাবধানেই অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা রিষড়া সুভাষনগর মাঠে,১৪ ও ১৫ তারিখ দুইদিন । ২২ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর সুভাষ দের অকাল মৃত্যুতে শোক-জ্ঞাপন এর পাশাপাশি তার প্রতিকৃতি তে মাল্যদান করেন কাউন্সিলররা ।
দেশের সংহতির রক্ষার জন্য পায়রা উড়িয়ে তারা বার্তা দেন কোন ধর্মের ভেদাভেদ থাকবে না । বিজয় সাগর মিশ্র বলেন রাজ্যে এন,আর,সি মানছি না । কোনো ধর্ম ,বর্ণ ও ভাষাভাষীর বিভেদ কোনো একটি রাজনৈতিক দল করতে চাইছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য সেটা এই রাজ্যে কোনোদিনই হবে না । ২৩ নম্বর ওয়ার্ড এর জনপ্রতিনিধি মনোজ গোস্বামি বলেন এই মুহূর্তে দেশের যা অবস্থা আগে সংহতি বজায় রাখতে হবে । সংহতি বজায় রাখার জন্য মানুষের কাছে বার্তা দেবার জন্যই এই খেলা। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি সারেন পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, উপপৌরপ্রধান জাহিদ হাসান খান, শুভজিৎ সরকার, শীতল ঘটক, কৌশিক মুখার্জী,অভিজিৎ দাস, মনোজ গোস্বামি, সন্ধ্যা দাস, তাপস সরখেল। পরে দর্শকদের অনুরোধে মাঠে ব্যাট হাতে নামতে হয় পুরপ্রধান ও উপপৌরপ্রধানকেও ।Related Articles
হাওড়ার কুখ্যাত দুষ্কৃতি মাদক সহ ধৃত।
হাওড়া, ১৩ মে:- হাওড়ার কুখ্যাত দুষ্কৃতী যদু মাকাল’কে গ্রেফতার করল দাসনগর থানার পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তাকে দাসনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মাদক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। যদু মাকালের বিরুদ্ধে এর আগেও হাওড়ার বিভিন্ন এলাকায় তোলাবাজি, খুন সহ বিভিন্ন অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে […]
হাওড়া হয়ে কলকাতা রাজভবনে এই লংমার্চ পৌছালো।
হাওড়া,১১ ডিসেম্বর:- আগামী ৮ জানুয়ারি দেশ ব্যাপী সাধারণ ধর্মঘটকে সামনে রেখে চিত্তরঞ্জন থেকে কলকাতা রাজভবন পর্যন্ত লংমার্চের আয়োজন করেছে সিটু । শিল্পের দাবিতে, কাজের দাবিতে, এনআরসি’র বিরুদ্ধে তাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে । প্রায় ২৮৩ কিলোমিটার পথ অতিক্রম করে আজ সকালে হাওড়ার বালিতে এসে পৌঁছায় এই পদযাত্রা। মোট ১১ দিন সময় লেগেছে তাদের। আজ হাওড়া […]
উত্তপ্ত হাওড়ার শালিমার, পার্কিং নিয়ে গন্ডগোলের জের, নামল র্যাফ।
হাওড়া, ১৬ জুন:- হাওড়ার শালিমারে পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষ। দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরের অংশে পার্কিং নিয়ে বচসা এদিন চরমে ওঠে। ইট বৃষ্টি হয়। বাড়িঘরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে। একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ, শালিমার পাঁচ নম্বর এলাকার বুল্লা ভাই এর সাথে […]








