নবান্ন,হাওড়া,২৯ এপ্রিল:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই মৃত এবং সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের বাদ দিয়ে বর্তমানে ৫৫০ জন আক্রান্ত রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে মুখ্য সচিব রাজীব সিনহা জানিয়েছেন। এই সময়ের মধ্যে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে তিনি জানান। ৫ জন সুস্থ হয়ে যাওয়া ব্যক্তি কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ যাবৎকালের মধ্যে বিগত ২৪ ঘন্টায় সবথেকে বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করা হয়েছে বলে মুখ্য সচিব জানিয়েছেন। গত ২৪ ঘন্টায় মোট ১৩৯৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর ফলে রাজ্যে করোনার মোট নমুনা পরীক্ষার সংখ্যা হল ১৪৬২০ ।
Related Articles
ডাউন পান্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি।বন্ধ বর্ধমান হাওড়া ডাউন লাইনে ট্রেন চলাচল।
হুগলি, ২২ এপ্রিল:- ডাউন পান্ডুয়া লোকাল পান্ডুয়া স্টেশন ছেড়ে বেরোনোর পর ১.৩৩ মিনিটে জয়পুর রেল গেটে প্যান্টোগ্রাফ ভেঙে দাঁড়িয়ে যায়। ক্রসিং এ ট্রেন দাঁড়িয়ে পরায় রিভার্স লাইন দিয়েও ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে।শুধু আপ লাইনে ট্রেন বর্ধমানের দিকে চলছে। প্রায় দের ঘন্টা হয়ে গেলেও এখনো বন্ধ ডাউন লাইন। প্রচন্ড গরমে ট্রেন থেকে নেমে পরেন যাত্রীরা।রেল […]
আজও জলঘরির সময় দেখে অনুষ্ঠিত হয় মিত্র বাড়ীর মা দুর্গার সন্ধিপুজো।
মহেশ্বর চক্রবর্তী, ২৮ সেপ্টেম্বর:- ইতিহাসের পাতায় জায়গা করে নিলেও সেই জমিদারী প্রথা আর বাংলার বুকে দেখা যায় না। তবে প্রাচীন ঐতিহ্য এখনও রয়েছে। বিশেষ করে প্রাচীন জমিদার বাড়ীর ঐতিহ্যময় আচার অনুষ্ঠানে ধরা পড়ে সাবেকীয়ানা। এখনও ভারতের তথা বাংলার বহমান ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা দেখা যায় জমিদার বাড়ীর দুর্গাপূজোর রীতিনীতিতে। বয়সে প্রবীন হুগলির খানাকুলের সেনহাটের মিত্র […]
নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠনের সময় ঘোষণা।
কলকাতা, ২৯ অক্টোবর:- রাজ্য সরকার আগামী ১৬ই নভেম্বর থেকে শুরু হতে চলা স্কুলে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠনের সময় ঘোষণা করেছে। সব ধরনের কভিড বিধি মেনে নবম এবং একাদশ শ্রেণির ক্লাস সকাল দশটায় এবং দশম ও দ্বাদশ শ্রেণীর ক্লাসের পঠন-পাঠন সকাল এগারোটায় শুরু হবে বলে আজ রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রথম […]











