সোজাসাপটা ডেস্ক,২৮ এপ্রিল:- করোনা নিয়ে রাজ্যপাল কে পত্র বোমায় বিদ্ধ করেছেন সাংসদ তথা লোকসভায় তৃণমূলের চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।এ দিন চার পাতার এক চিঠিতে কল্যাণ রাজ্যপাল জগদীপ ধনখর কে একহাত নেন।ওই চিঠিতে কল্যাণ রাজ্যপাল কে উদ্দেশ্য করে লেখেন সাংবিধানিক প্রধান হয়ে আপনি যে ধরনের কাজ করছেন সেটা অসাংবিধানিক। আপনার আচড়নে সাংবিধানিক পদ প্রতিনিয়ত কালিমালিপ্ত হচ্ছে।আপনি কেন্দ্রীয় সরকারের চাকরিজীবী বা এজেন্ট নন। রাজ্যের যে কোন কাজে আপনার উচিৎ মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদের পরামর্শ নিয়ে রাজ্যের হিতে কাজ করা। কিন্তু আপনি সেটা না করে মুখ্যমন্ত্রী কে বদনাম করছেন।আপনার বক্তব্যে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রিতী নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে মনে হছে আগামী বিধানসভা ভোটের কথা মাথায় রেখে আপনি বিজেপির হয়ে রাজনৈতিক প্রচার করছেন বলে আমার মনে হচ্ছে। সেই সঙ্গে সস্তা প্রচারের জন্য সংবাদের শিরোনামে আসছেন।আপনি সকাল থেকে রাতে ঘুমতে যাওয়ার আগে পর্যন্ত মিডিয়ার প্রচার আসার জন্য ব্যস্ত হয়ে পরেন।আপনার কোন বক্তব্য থাকলে জনগনের মধ্যে এসে বলুন আমি জনগনের মধ্যে দাঁড়িয়েই আপনার বক্তব্যের মোকাবিলা করব।
Related Articles
ঘরে বসেই এবার থেকে দাখিল করা যাবে, লাইফ সার্টিফিকেট।
কলকাতা, ৩১ আগস্ট:- এবার বাড়ি বসেই দাখিল করা যাবে ‘লাইফ সার্টিফিকেট’। স্মার্ট ফোন থাকলেই অবসরপ্রাপ্ত রা এই সুবিধা নিতে পারবেন। সম্প্রতি এমনই বিজ্ঞপ্তি জারি করল অর্থ দফতর। রাজ্য সরকারের সিওদ্ধান্ত অনুযায়ী কেবলমাত্র ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যাবে। এর জন্য দরকার শুধু একটা স্মার্ট ফোন। নবান্ন সূত্রে খবর, নতুন পদ্ধতির পাশাপাশি চালু থাকছে আগের […]
বিদায় বেলায় মায়ের কাছে আকুতি আবার এসো মা , দশমীর সকাল থেকেই ভিড় চাতরা শীতলা মন্দিরে।
হুগলি, ১৩ মার্চ:- আজ দশমী, মায়ের বিদায়ের পালা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই শ্রীরামপুর চাতরার শীতলা পুজোকে ঘিরে ভক্তদের ঢল নামল। বুধবার মহা সপ্তমীর দিন সকাল থেকেই চাতরার শীতলা মন্দিরে কাতারে কাতারে মানুষের ভিড় জমাতে থাকে।পর পর দু’বছর করোনার কারণে কয়েকশ বছরের পুরনো শীতলা পুজো অনাড়ম্বর ভাবে হলেও এবারে পুজোকে ঘিরে মানুষের মধ্যে উন্মদনা ছিল যথেষ্ঠ। […]
টালি নালার আমুল সংস্কারের কাজ শুরু।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- টালি নালার আমুল সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সরকার। বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় কলকাতা পুরসভা আদি গঙ্গার সংস্কারের কাজ শুরু করেছে। শনিবার সেই কাজের অগ্রগতি পরিদর্শন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আদিগঙ্গা পলিমুক্ত করার পাশাপাশি তীরের সৌন্দর্যায়নের কাজ চলছে। কলকাতা পুরসভা এলাকার বাইরে কাজ করবে রাজ্যের সেচ […]









