হাওড়া,২৮ এপ্রিল:- হাওড়ার টিকিয়াপাড়ায় লকডাউনে ভীড় সরাতে গিয়ে বাধা পেল পুলিশ। আজ বিকেলে ঘটনাটি ঘটে। জানা গেছে, বেলিলিয়াস রোড টিকিয়াপাড়া ফাঁড়ির সামনে এই নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। লকডাউন মানা হচ্ছে না এই খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে ভীড় হটাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজিত জনতা পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালায়। অভিযোগ, একসঙ্গে বহু মানুষ রাস্তায় নেমে আসেন। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশাল বাহিনী সেখানে পৌঁছায়। নামানো হয় র্যাফ ও কমব্যাট ফোর্স। পুলিশ লাঠি উঁচিয়ে জনতাকে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওড়া থানার পাশাপাশি ব্যাঁটরা থানা থেকেও ফোর্স নামানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিশাল পুলিশবাহিনী এখনও রয়েছে ঘটনাস্থলে।
Related Articles
গোটা দেশের মধ্যে সব থেকে বেশি ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এরাজ্যে।
কলকাতা, ২২ মার্চ:- এবারের লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে সব থেকে বেশি ৯২০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই এসে গেছে শতাধিক কোম্পানী বাহিনী। নিয়মিত রুটমার্চ করছে তাঁরা। এই বাহিনীর থাকা, খাওয়া সহ যাবতীয় খরচ আপাতত রাজ্য সরকারকেই বহন করতে হবে। পরে তা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ফেরৎ পাবার কথা। কিন্তু সে টাকা আদৌ […]
আগামীকাল থেকে রাজ্যে শুরু দুয়ারে ডাক্তার প্রকল্প।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মত বুধবার থেকে রাজ্যে শুরু হচ্ছে দুয়ারে ডাক্তার প্রকল্প। এই প্রকল্পের প্রথম শিবির হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকে। প্রশাসনিক সূত্রে জনা গেছে, বুধবার ও বৃহস্পতিবার দুদিন ধরে চলবে শিবির। কেশিয়ারি ব্লক ডেভলপমেন্ট অফিসের রবীন্দ্র ভবন এবং খাজরা হাইস্কুলে শিবির হবে। দুদিনের শিবিরে অংশ নেবেন এসএসকেএম হাসপাতালের ৪৫ জন চিকিৎসক। […]
সকলের কাজের দাবীতে শ্রমিক অসন্তোষ , গ্যাঞ্জেসে বন্ধ সেলাই বিভাগ ।
সুদীপ দাস, ২ এপ্রিল:- প্রত্যেক শ্রমিকের কাজের দাবীতে দিন কয়েক ধরেই শুরু হয়েছিলো শ্রমিক অসন্তোষ। যার জেরে বন্ধই হয়ে গেলো সেলাই বিভাগ। অবিল্মে সমস্যা মিটলে পুরো মিলই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। ঘটনাটি বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুট মিলের। শ্রমিকদের অভিযোগ এই মিলে প্রত্যেক শ্রমিককে প্রতিদিন কাজ দেওয়া হচ্ছে না। অথচ হাতেগোনা শ্রমিকদের দিয়ে বেশী কাজ করানো হচ্ছে। […]











