পুরী,২৬ এপ্রিল:- অক্ষয় তৃতীয়ার দিন থেকেই জগন্নাথ দেবের রথ তৈরির কাজ শুরু হয়। কিন্তু এবার তা হলো না, রবিবার অক্ষয় তৃতীয়ায় যাবতীয় অনুষ্ঠান হল শ্রীমন্দিরের ভিতরেই। করোনার ধাক্কায় সব নিয়ম উলোট পালোট হয়ে গেলো পুরীতে।এই অবস্থায় আদৌ রথযাত্রা হবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। পুরীর জগন্নাথ এবার রথে চড়ে মাসির বাড়ি যাবে কিনা এটা নিয়েই উড়িষ্যা সরকার ও মন্দির কতৃপক্ষের বৈঠক হয়। সেখানে স্থির হয় আগামী ৪ মে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন মন্দির কর্তৃপক্ষ।যদি এই পরিস্থিতি থেকে যায় তাহলে এবার আর বাইরে নয়, মন্দিরের ভেতরেই হবে রথযাত্রা। অতীতে ১৮ থেকে ২০ বার রথযাত্রা না হওযার দৃষ্টান্তও রয়েছে। শ্তরুর আক্রমণে রথযাত্রা নানা জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে আগেও। ওডিশার পঞ্চায়েত মন্ত্রী প্রতাপ জেনা জানিয়েছেন, এবার যা কিছু পূজা অর্চনা হবে মন্দিরের মধ্যেই। শুক্রাবর জগদগুরু শঙ্কারচার্যের পরামর্শ নেওয়া হয়েছে। তিনি এই ব্যাপারে সম্মতি দিয়েছেন। চন্দনযাত্রায় দেবতার ছবি ৩ কিলোমিটার দূরের নরেন্দ্র পুষ্করিনীতে নিয়ে যাওয়া হয়। এবছরের রথযাত্রা হবে ২৩ জুন।তাই এবারে রথযাত্রায় প্রভু বাইরে রথে চরবেন, না নিজ গৃহেই আবদ্ধ থাকবেন, তা জানা যাবে আগামি ৪ ঠা মে তে প্রভুর কাছে ভক্তদের এখন একটাই প্রার্থনা এ বিপদ থেকে মুক্ত করো বিশ্বকে, পথ দেখাও তুমি।
Related Articles
গাড়ি চুরির তদন্তে সাফল্য পুলিশের। ধৃত ২। উদ্ধার গাড়ি।
হাওড়া,২৬ ডিসেম্বর:- গাড়ি চুরির তদন্তে নেমে সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। হাওড়া সিটি পুলিশ সূত্রের খবর, বড়দিনের আগের রাতে গোলাবাড়ির সেন পেট্রোল পাম্প থেকে একটি টাটা বোলেরো ভ্যান চুরি যায়। সেই ঘটনার তদন্তে নামে গোলাবাড়ি থানার পুলিশ। গোপন সূত্রে বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং সিসিটিভি-র সহায়তায় বড়দিনের রাতে অভিযান […]
১২ ঘন্টা ধরে বাড়ির উঠোনে পরে রইলো করোনায় আক্রান্ত মৃতের দেহ।
হুগলি , ২১ এপ্রিল:-সিঙ্গুর ব্লকের মীর্জাপুর গ্রামে ভোলানাথ পাল কোভিড আক্রান্ত হয়ে গতকাল রাতে নটা নাগাদ মারা গেছে। বারো ঘন্টা অতিক্রান্ত হলেও বাড়ির উঠোনে পড়ে থাকা মৃতদেহ তোলা হয়নি প্রশাসনের উদ্যোগে। বাড়িতে স্ত্রী ও ছেলে বাবার মৃতদেহ আগলে পড়ে রয়েছে। Post Views: 484
আসামাজিক কার্যকলাপের প্রতিবাদ, বেধরক মারধর পঞ্চায়েত সদস্যকে।
সুদীপ দাস, ১৮ জুলাই:- অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে বেধরক মারধরের অভিযোগ উঠলো দুষ্কৃতিদের বিরুদ্ধে। রবিবার গভীর রাত সাড়ে এগারোটা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার সিংহিবাগান এলাকায়। কোদালিয়া ১নম্বর গ্রান পঞ্চায়েতের অন্তর্গত ওই এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির অজয় মোহান্তি(কার্তিক)। কার্তিকবাবু এলাকায় বরাবরই সমাজসেবক ও প্রতিবাদী হিসাবে পরিচিত। কার্তিকের প্রতিরোধে পরে এলাকায় […]







