হুগলি, ২০ মে :- নির্বাচন পরবর্তী হিংসা তৃনমূল কর্মিদের আক্রমনের ঘটনা পার্টি অফিস দখলের অভিযোগ উঠেছে। সব ক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নেয়নি।বা নিতে গড়িমসি করেছে। দাবী তৃনমূলের। চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া তোলাফটক থেকে ঘরির মোর শান্তি পর্যন্ত পদযাত্রা সংগঠিত হয়। প্রাক্তন তৃনমূল বিধায়ক বলেন, আমাদের কর্মি যারা আমাদের সমর্থন করেছেন তারা আক্রমনের শিকার হচ্ছেন।
পুলিশ ব্যবস্থা নিলেও অনেক সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে।তাই আমরা শান্তি পদযাত্রার মাধ্যমে এলাকায় শান্তি প্রতিষ্ঠার বার্তা দিচ্ছি। চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ বলেন, ২০১১ সালে ভোট জেতার পর তৃনমূল সিপিএম পার্টি অফিস দখল করেছিল। সেটা আমরা দেখেছি। বিজেপি কোনো বিরোধী অফিস দখল করেনি।









