হুগলি, ১৬মে :- চন্দননগর পুলিশের ডিসি ডিডি রূপান্তর সেনগুপ্ত আজ সন্ধায় চুঁচুড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানান, চন্দননগর থানা এলাকা থেকে প্রদীপ দাস (বাপন)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে লোকনাথ দাস (সোম) নামে আরো এক দুষ্কৃতিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র যার মধ্যে একটি পাইপগান একটি সেভেন এমএম পিস্তুল ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।
ধৃত দুষ্কৃতিরা চন্দননগরের কুখ্যাত দুষ্কৃতি কাশিনাথ দে’র গ্যাং এর লোক কিনা তার খোঁজ নিচ্ছে পুলিশ।কয়েকদিন আগে কাশিনাথ কে গ্রেফতার করেছে পুলিশ। ডিসি ডিডি আরো জানান, চুঁচুড়া থানায় ডানলপ ব্রিজের কাছে আপ্যায়ন হোটলে মধুচক্র চালানোর অভিযোগে বাপি হালদার নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে তিনদিনের পুলিশ হেফাজত নেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।








