এই মুহূর্তে জেলা

দোলে রঙিন হয়ে উঠল শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ড।

হুগলি, ৩ মার্চ:- দোলের সকালে রঙিন হয়ে উঠলো হুগলির শেওড়াফুলির ১০ নম্বর ওয়ার্ড । নাচে, গানে, আবির রঙে মেতে উঠলো এই এলাকার আট থেকে ৮০। হোলির সকালে রঙিন এই মিলন মেলার উদ্যোক্তা ছিলেন ১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রধান পরিষদ তথা হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি রঙিন চরিত্রের সকলের প্রিয় ভাই দা (সুবীর ঘোষ)। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল, আজ বসন্ত এসে গেছে, ওরে গৃহবাসী, গানের তালে তালে সবুজ আবির উড়িয়ে এলাকার মহিলারা পরিক্রমা করেন ১০ নম্বর ওয়ার্ডের অলি গলি, আজকের রঙের উৎসব সম্বন্ধে বলতে গিয়ে গিয়ে সুবীর বাবু বলেন রঙিন বাংলায় দোল উৎসব এক অন্য রকম পরিবেশের সৃষ্টি করে।

সবার রঙের রং মিশিয়ে দিতে আজ বাংলার আপামর জনতা খুশিতে বিভোর, শুধু আজকের দিনটা নয় বছর ভোট বাংলার মানুষরা বারো মাসে তেরো পার্বনে অংশ নেয়, আজকের এই রঙের উৎসবটা তারই একটা অঙ্গ।আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করছি প্রভু সকলকে ভালো রেখো এ বাংলার সকল মানুষের ঘর যেন সুখ-সমৃদ্ধি ভরে ওঠে।