হুগলি, ১২ ফেব্রুয়ারি:- রাজ্যপাল, বিবেকানন্দ নগর থেকে সপ্তর্ষী ঘাটে যান পায়ে হেঁটে।সেখান থেকে শংকরাচার্য নগরে সাধু আখড়া গিয়ে আশির্বাদ নেন। তারপর আবার বিবেকানন্দ নগর ত্রিবেনী শিবপুর মাঠে রুদ্রাভিষেক যজ্ঞে আহুতি দেন। রাজ্যপালকে মঞ্চে সম্বর্ধনা দেওয়া হয় বঙ্গীয় ত্রিবেনী কুম্ভ পরিচালনা সমিতির পক্ষ থেকে। রাজ্যপাল বোস বলেন, মহারাষ্ট্রের পুনেতে বাংলার শ্রমিকের মৃত্যু, বাংলায় কথা বলায় খুনের অভিযোগ। রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাংলার শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে বলেন, যার মৃত্যু হয়ে খুবই দুঃখ জনক ঘটনা। এর তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তকারী এজেন্সি ঠিক মত তদন্ত নিশ্চই করবে।
রাজ্যপালের যা করনীয় করবো। বাংলাদেশে ভোট প্রসঙ্গে বলেন, অন্য কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমরা ইন্টারভেন্স করব না। সেটা ভারত সরকারের পলিসি।আমারও পলিসি। ভোট ক দফায় সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে হবে। নির্বাচনের পরেও মানুষের সার্বভৌমত্ব বজায় রাখতে হবে। নির্বাচন কমিশনের অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করা উচিত। বন্দে মাতরম প্রসঙ্গে বলেন, সরকার যে নীতি নিয়েছে সেটা সবার মেনে চলা উচিত। নির্বাচন কমিশন স্বচ্ছ ভাবে ভোট করাবে কিনা সেই প্রসঙ্গে বলেন নির্বাচন কমিশনের স্বচ্ছভাবে ভোট করবে আমি নিশ্চিত।






