ঝাড়গ্রাম,২৩ এপ্রিল:- আচমাকাই গুলির শব্দে কাঁপতে থাকে এলাকা,মুহুর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে যায় চারিদিকে,ঘন ঘন গুলির শব্দে ততপর পুলিশও। কিন্তু কে এত গুলি ছুঁড়ছে তা স্পষ্ট নয়।অবশেষে দেখা গেলোপুলিশ লাইনেই এক কনস্টেবল আচমকা গুলি ছুড়ছে।আর এই ঘটনায় উত্তেজনা ছড়ালো ঝাড়গ্রাম ডিয়ারপার্ক সংলগ্ন নতুন পুলিশলাইনে। বেলা ১ টা ৪০ মিনিট নাগাদ পরপর এলোপাতাড়ি গুলি ছোঁড়ে সদ্য সেখানে যোগ দেওয়া কনস্টেবলের বিনোদকুমার। তার এই কান্ডে হতবাগ পুলিশ কর্মীরা। দেখা যায় পুলিশ লাইনের দোতলা থেকে এলোপাতাড়ি গুলি ছুঁরতে থাকে সে ।পুলিশ সূত্রে খবর ঝাড়গ্রাম থানায় কর্মরত ছিলেন তিনি। কিছুদিন আগে বদলি হন ঝাড়গ্রাম ডিয়ারপার্ক সংলগ্ন নতুন পুলিশলাইনে। এ দিন বেলা ১১টার সময় কাজে যোগ দেন তিনি। পুলিশ লাইনের দোতলায় আর্মারি সেকশনের সামনে তাঁর ডিউটি ছিল। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছয় পদস্থ পুলিশকর্তারা। তারা মাইকিং করে তাকে এ সব বন্ধ করে নিচে চলে আসতে অনুরোধ করে।কিন্তু তাতে কোন কাজ হয়নি। এখনো সে রাস্তার দিকে বন্দুক তাক করে রয়েছে।
Related Articles
দেশের হয়ে প্রতিনিধিত্বই আগে ,এবার মাধ্যমিকে বসছে না রিচা।
হুগলি,১২ জানুয়ারি:- মাধ্যমিক পরীক্ষা থেকেও আমার কাছে অনেক বড় বিশ্বকাপে চান্স পাওয়া তাই এখন আর মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিছু ভাবছি না এখন একটাই লক্ষ্য ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কথাই বললেন রিচা ঘোষ। ভদ্রেশ্বর বাজিপুরা মাঠে সিএবি লিগের খেলা চলছিল আজ সেখানেই সে প্রথম খবরটা পান তার ফিজিও কোচ এর কাছ থেকে এবং তারপরই তিনি জানতে […]
কোভিড অতিমারীর মধ্যেও পুজোর সময় কাজ করেছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস ও টেনান্সি ট্রাইব্যুনালের দু’টি বেঞ্চ।
কলকাতা , ১৩ নভেম্বর:- কোভিড অতিমারীর মধ্যেও পুজোর সময় কাজ করেছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস ও টেনান্সি ট্রাইব্যুনালের দু’টি বেঞ্চ। জমে থাকা মামলাগুলির নিষ্পত্তি করার জন্যই এই সাহসী পদক্ষেপ নিয়েছে ট্রাইব্যুনাল। এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে। শুক্রবার ট্রাইব্যুনালের তরফে প্রেস বিবৃতিতে বলা হয়, ভ্যাকেশন বেঞ্চ গত ১০ দিনে ৪০০ মামলার নিষ্পত্তি করেছে। ট্রাইব্যুনাল মনে করে, […]
কোথাও থিম কোথাও সাবেকিআনা, জমজমাট হাওড়ার পুজো।
হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- কোথাও থিমের ছোঁয়া আবার কোথাও সাবেকিআনা। এবারেও রীতিমতো চমক জাগাতে তৈরি হাওড়ার পুজো। এবার ৮৮তম বছরে পপদার্পণ করল মধ্য হাওড়ার দেশপ্রাণ শাসমল রোডের ব্যাঁটরা অন্নপূর্ণা বারোয়ারি ও হাওড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতির দূর্গাপুজো। এদের পুজো সাবেকি। কোনও থিম থাকছে না। মন্ডপের আকর্ষণ নয়নাভিরাম দেবী প্রতিমা। আর কয়েক ফুটের বিশাল ঝাড়বাতি। সরকারি নিয়ম অনুযায়ী […]









