সুদীপ দাস,২৩ এপ্রিল:- করোনা আতঙ্কে বেশকিছু বাবুদের বাড়িতে ঢোকা বন্ধ হয়েছে। হাতেগোনা কয়েকজন বাবুদের বাড়িতে এখনও থালা-বাসন মেজে কোনমতে চলছে সংসার। লকডাউনের দাপটে স্বামীরাও আজ কাজ হারা। ভোররাতে ঘুম থেকে উঠে বাবুদের বাড়িতে গিয়ে শুরু হয় বাসন মাজা, জামাকাপড় কাঁচা। সবকিছু বুঝিয়ে-সুঝিয়ে ঘড়ে আসতে-আসতে বেলা হয়ে যায়। তারপর নিজের বাড়ির উঁনুনে হাঁড়ি চড়ে। এখন যে স্বামীও ঘরে উঠে বসেছে। তবে তাতে কি! নিজের সামান্য রোজগারেই স্বামী সন্তানদের মুখে ভাত তুলে দেওয়ার পাশাপাশি এলাকার হতদরিদ্রদেরও এখন অন্নদাতা হয়ে উঠেছেন চুঁচুড়া কনকশালীর দুই বোন টুম্পা ও মীরা। টুম্পা দাসের স্বামী রবি দাস পেশায় ভ্যান চালক আর মীরা মালের স্বামী পেশায় জোগারে। লকডাউনের বাজারে দু’জনেই কাজ হারা। দু’জনের সংসারেরই বর্তমানে হাল ধরেছেন দুইবোন।
লকডাউনের বাজারে যখন মানুষ খাবার জোগার করে রাখতে ব্যাস্ত, তখন হতদরিদ্র এই দুই বোন নিজেদের সংসার সামলে তাঁদের থেকেও দরিদ্র মানুষদের মুখে অন্ন তুলে দিচ্ছেন। টুম্পা ও মীরার বক্তব্য লকডাউনে সকলের পাশাপাশি আমাদের অবস্থাও খারাপ। তবে আমাদের সংসার ছোট। আমরা রাজ্য সরকারের দেওয়া রেশনের পাশাপাশি এই পরিস্থিতিতে বাবুদের বাড়ি থেকেও কিছু খাদ্য সমাগ্রী পাচ্ছি। আবার কাজে যাওয়ার পথে এখানে সেখানে কিছু ক্লাব সংগঠন আমাদের দিকে খাদ্যসামগ্রী ভর্তি প্যাকেট এগিয়ে দিচ্ছেন। তাতে আমাদের ডাল-ভাত জুটে যাওয়ার পরও কিছুটা বর্ধিত থেকে যাচ্ছে। সেটা আমাদের এলাকায় যারা কিছুই পাচ্ছে না তাঁদেরকে আমরা দিয়ে দিচ্ছি। আমরা চাই সকলেই কমবেশী খেয়ে বাঁচুক। উপরওয়ালার প্রতি আমাদের বিশ্বাস আমাদের হাঁড়ি একেবারে শূন্য হবে না। তাই প্রায় প্রতিদিন বর্ধিত খাদ্যসামগ্রী ভর্তি ব্যাগ নিয়ে দুই বোন বেড়িয়ে পড়ছেন অন্যদের মুখে হাসি ফোটাতে। বাড়ি-বাড়ি গিয়ে নিজেদের ব্যাগ থেকে চাল, আলু বাটিতে করে ঢেলে দিচ্ছেন অন্যের ব্যাগে। চুঁচুড়া কনকশালীর ছবিতা মন্ডলের বাড়িতে পরিচারিকা হিসাবে কাজ করেন মীরা মাল। সেই ছবিতা দেবী বলেন এ যেন ভিখারির ভিক্ষা দান! ওঁরা সত্যিই অনেক বড় মাপের মানুষ। বেঁচে থাকুক মীরা-টুম্পারা!বেঁচে থাকুক মানবিকতা-মানসিকতা! করোনা মোকাবিলায় কিছু করতে পারুক বা নাই পারুক, ইচ্ছা থাকলে লকডাউন মোকাবিলায় যে অনেক কিছুই করা যায়, নিজে ছোট হয়েও সমাজকে অনেক বড় বার্তা দেওয়া যায়! প্রতিদিন অন্যের ব্যাগ ভরে তাই প্রমান করছেন মীরা-টুম্পারা !!Related Articles
ছ’মাস পর বাতিল হতে পারে কলকাতার একাধিক রুটের বেসরকারি বাস, আশঙ্কায় যাত্রীরা।
কলকাতা, ১৫ ডিসেম্বর:- হাতে আর মাত্র ৬ মাস। তার পরেই বাতিল হয়ে যেতে পারে কলকাতার একাধিক রুটের বেসরকারি বাস। যার ফলে রাস্তায় বেরিয়ে ভোগান্তির মুখে পড়তে পারেন নিত্য যাত্রীরা। এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বাস মালিকদের তরফে জানা যাচ্ছে, আগামী বছর ৩১ জুলাইয়ের মধ্যে শহরের কার্যত অর্ধেক বাসের বয়েস ১৫ বছর উত্তীর্ণ হয়ে যাবে। এদিকে আদালতের […]
নিউ টাউনে পোষণ পার্ক, পঞ্চবটি বন
কলকাতা, ২৭ মার্চ:- মানব সভ্যাতা সৃষ্টির সময় থেকেই গাছা পালা, ফুল ফল না গাছের সেকড় ব্যাবহার করেই নানা রোগের চিকিতসা হত। পরবর্তীকালে ক্রমশ জনপ্রিয়তা পায় আয়ুর্বেদ চিকিতসা। বর্তমানে এলোপ্যাথি, হোমিওপ্যাথি ও অন্যান্য চিকিতসা ব্যাবস্থাও অনেকটাই নির্ভর করে এই গাছ গাছালির উপর। তাই ভেষজ চিকিতসার উপর মানুষের আগ্রহ বাড়াতে এবং অপুষ্ঠিজনিত রোগে আক্রান্ত শিশু ও বৃদ্ধ – বৃদ্ধদের পুষ্টির […]
আগামী বছরের রাজ্য বাজেট তৈরীর প্রস্তুতি ছ মাস আগেই শুরু।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- ছ মাস আগে থেকেই আগামী বছরের রাজ্য বাজেট তৈরির প্রস্তুতি শুরু করে দিল অর্থ দফতর। সব দফতরের বাজেট প্রস্তাব আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আইএফএমএস পোর্টালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর। চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেট প্রস্তাব এবং ২০২৪-২৫ সালের নতুন বাজেট প্রস্তাব পৃথকভাবে পেশ করতে হবে। কীভাবে পেশ করতে হবে তার […]









