হাওড়া,২২ এপ্রিল:- চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া মিলবে না জ্বর,কাশি বা শ্বাসকষ্ট উপসর্গের কোনও ওষুধ। কেউ যদি প্রেসক্রিপশন ছাড়া জ্বর, সর্দি, কাশি বা শ্বাসকষ্টের মতো কোনও ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দোকান থেকে কিনতে আসেন তাহলে সেই ওষুধ তাঁদের দেওয়া হবে না। তবে যাঁরা প্রেসক্রিপশন দেখিয়ে জ্বর, কাশি বা শ্বাসকষ্ট জাতীয় ওষুধ কিনতে আসবেন তাঁদের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ওষুধের দোকানের খাতায় লিখে রাখতে হবে। পরে তা থানার নির্দিষ্ট হোয়াটস অ্যাপে প্রতিদিন বিকেল ৫টার মধ্যে জানিয়ে দিতে হবে। থানার মাধ্যমে সেই ব্যক্তির তথ্য জানিয়ে দেওয়া হবে স্বাস্থ্য দফতরে। করোনা সংক্রমণ রুখতে এমনই সিদ্ধান্ত নিয়েছে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, অনেকেই জ্বর বা করোনার অন্য কোনও উপসর্গ হলে বেমালুম তা লুকিয়ে রাখছেন। মুড়ি-মুরকির মতো ওষুধের দোকান থেকে বিনা প্রেসক্রিপশনেই সেই ওষুধ কিনে আনছেন। রোগ লুকিয়ে রাখলে ভবিষ্যতে তা থেকে অনেকক্ষেত্রেই সমস্যা বাড়তে পারে। তাই এবার থেকে জ্বরের ওষুধ কেনার ক্ষেত্রে চিকিৎসকের প্রেসক্রিপশন বাধ্যতামূলক করা হচ্ছে বর্তমান এই পরিস্থিতিতে। এই নিয়ে বুধবার হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার সব ওষুধ দোকান মালিককে ডেকে এক জরুরি বৈঠক করেন থানার আইসি দেবব্রত মুখোপাধ্যায়। থানার সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেওয়া হয়। ব্যাঁটরার মধুসূদন পালচৌধুরী স্কুলের মাঠে সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই ওই বৈঠক হয় এদিন।
Related Articles
ডানকুনিতে এবার ত্রাণে মহিলারাও।
চিরঞ্জিত ঘোষ,৮ এপ্রিল:- ডানকুনি দু’নম্বর ওয়ার্ডে সাত্রাপাড়ায় মহিলা সমিতির চারটি দল মিলে প্রায় এক থেকে দেড়শ গরীব লোককে দান করল খাদ্য সামগ্রী তাদের নিজেদের যতটা ক্ষমতা স্বার্থে তারা দান করেছে। তারা জানিয়েছে পরবর্তীকালে আরো কিছু অনুদান খাবার সামগ্রী গরীবদের হাতে তুলে দেবে। এলাকাবাসীদের পাশে দাঁড়াবে করোনা মুকাবিলা করার জন্য। Post Views: 368
অসুস্থ নারায়ন দেবনাথ কে হাসপাতালে দেখতে গেলেন অরূপ রায়।
হাওড়া, ১৩ জানুয়ারি:- বাংলা কমিকসের প্রাণপুরুষ পদ্মশ্রী নারায়ণ দেবনাথের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এই মুহুর্তে অসুস্থ নারায়ণ দেবনাথের চিকিৎসা চলছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। Post Views: 730
অবৈধ সম্পর্কের জেরে উত্তেজনা ভাঙচুর অগ্নিসংযোগ আরামবাগে।
শুভজিৎ ঘোষ ,গোঘাট, ২৭ মে:- অবৈধ সম্পর্কের জেরে উত্তেজনা ভাঙচুর অগ্নিসংযোগ আরামবাগে আরামবাগ,এক মহিলার সাথে অবৈধ সম্পর্কের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠল গোটা এলাকা জুড়ে। এক যুবকের অবৈধ সম্পর্ক হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষ। ওই যুবক নাকি স্থানীয় প্রধানের আত্মীয় বলে জানা গেছে। ফেরিঘাটের ডাক নিয়ে চালাত ওই যুবক। ঘাট এলাকায় তার টোল আদায়ের জায়গাতেও ভাঙচুর […]









