হাওড়া,২২ এপ্রিল:- শহরে ৩০টি নাকা চেকিং পয়েণ্ট করে ‘রেড-স্টার জোন’ হাওড়ায় নজরদারি শুরু করল হাওড়া সিটি পুলিশ। কমিশনারেটের তরফ থেকে ওই নাকা চেকিং পয়েণ্টগুলি করা হয়েছে। এরমধ্যে মালিপাঁচঘড়া, গোলাবাড়ি, হাওড়া, শিবপুর থানার পাশাপাশি সাঁকরাইল থানা এলাকার অনেকটা অংশও রয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট এলাকায় সমস্ত ব্যাঙ্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। প্রায় ১২টি বাজারকে সরিয়ে দেওয়া হয়েছে ফাঁকা জায়গায়। ১৭টি বাজারের স্থান বাড়ানো হয়েছে। সালকিয়ার হরগঞ্জবাজার, পিলখানা বাজার বন্ধ করে দিয়ে ওই এলাকায় প্রশাসনের তরফে বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী সরবরাহ করা হচ্ছে। এলাকার বাসিন্দাদের অত্যন্ত জরুরী কারণ ছাড়া বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে। ওইসব এলাকার বিভিন্ন রাস্তায় পুলিশ, রাফ ও কমব্যাট ফোর্সের টহল চলছে। ড্রোনের সাহায্যও নেওয়া হচ্ছে। জানা গেছে, প্রতিটি নাকা চেকিং পয়েণ্টে একজন সাব-ইন্সপেকটর পদ মর্যাদার পুলিশ অফিসারের নেতৃত্বে পুলিশ মোতায়েন থাকছে। কোনওভাবেই রেড-জোন এলাকায় বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর এই এলাকা থেকেও কাউকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। কঠোরভাবে প্রতিটি নাকা চেকিং পয়েণ্টেই এই নিয়ম কার্যকর হচ্ছে। মঙ্গলবার ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে সিটি পুলিশ এলাকা থেকে। ২০টি গাড়ি আটক করা হয়েছে।
Related Articles
বাগুইহাটির দুই ছাত্রকে অপহরণ ও খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ রাজ্যের।
কলকাতা, ৭ সেপ্টেম্বর:- বাগুইআটির দুই মাধ্যমিকের ছাত্রকে অপহরণ এবং হত্যার ঘটনায় রাজ্য সরকার সি আইডি তদন্তের নির্দেশ দিয়েছে। ওই ঘটনায় পুলিশি গাফিলতির কথা স্বীকার করে নিয়ে বাগুইহাটি থানার ওসি কে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কলকাতার মেয়র তথা পুরো ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। নবান্নে আজ এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি […]
মদ, জুয়া, গাঁজার রমরমা কারবার, গ্রামবাসীদের অবরোধ সাঁকরাইলে।
হাওড়া, ৬ নভেম্বর:- হাওড়ার সাঁকরাইল থানা এলাকার দাওনঘাটা মোড় থেকে ধুলোগড় পর্যন্ত অবৈধ গাঁজা, মদ ও জুয়ার রমরমা কারবারের প্রতিবাদে রবিবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবিষয়ে পুলিশ প্রশাসন ও স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা না মেলায় তারা আন্দোলনে নামতে বাধ্য হন। এদিন সকাল থেকে প্রায় দু’ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ […]
কোন্নগর , চুঁচুড়া , চন্ডিতলা একদিনে তিনটি সভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর।
হুগলি , ৩ এপ্রিল:- হুগলি জেলায় একদিনে তিনটি সভা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। হুগলি জেলায় দুদফায় ভোট ৬ তারিখ ও ১০ তারিখ। তার আগে সোমবার চুঁচুড়া, চন্ডিতলা ও কোন্নগরে তিনটি নির্বাচনী জনসভা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার আগে হুগলি জেলার তিনটি জায়গায় দেখা গেল জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর মুখ্যমন্ত্রী সভা ঘিরে দলীয় কর্মীসমর্থকদের […]










