উঃ২৪পরগনা,২২ এপ্রিল:- বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ত্রাণবন্টন নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল। ত্রাণের দাবিতে হাতে থালা নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখেই রাস্তা অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। অভিযোগ, পুলিশ সেখানে পৌঁছলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভকারী গ্রামবাসীদের হাতে বেধড়ক মার খান কয়েকজন পুলিশকর্মী। গ্রামবাসীদের ছোঁড়া পাথরে একজনের মাথা ফাটে, কয়েকজন অল্পবিস্তর আহত হন। এরপরই লাঠিচার্জ করে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট ও বনগাঁ অশ্বত্থতলা অবরোধ করেন বাদুড়িয়ার দাসপাড়া ও কাহারপাড়া এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা ঠিকমতো ত্রাণ পাচ্ছেন না।
Related Articles
বন্ধ কুষ্ঠাশ্রমের দায়িত্ব নিল হারিত।
রূপম চট্টোপাধ্যায়, ২৫ জানুয়ারি:- ১৯৯৯ এর ২২ জানুয়ারি ওড়িষার কেওনঝরের প্রত্যন্ত গ্রাম মনোহরপুরে গ্রাহাম স্টোন ও তাঁর দুই সন্তানকে পুড়িয়ে মেরেছিল বজরং দলের কর্মীরা। নেতৃত্বে ছিল দারা সিং। ২০০৩ সালে দারা সিং এর যাবজ্জীবন জেল হয়। কিন্তু গ্রাহাম স্টোনের মৃত্যুতে বন্ধ হয়ে যায় বিভিন্ন সেবা কার্য। এমনকি তাঁর পরিচালিত কুষ্ঠ রোগীরদের চিকিৎসা কেন্দ্রটিও। গত ২২ […]
গ্রীন করিডোর হাওড়ায়।
হাওড়া, ৮ ডিসেম্বর:- গ্রীন করিডোর করে হৃদযন্ত্র আনা হলো হাওড়ার বেসরকারি হাসপাতালে। হাওড়ার আন্দুল রোডের নারায়াণা সুপার স্পেশালিটি হাসপাতালে বুধবার এক রোগীর শরীরে হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হবে। জানা গেছে, শিবপুরের বাসিন্দা দিব্যেন্দু ভট্টাচার্যের শরীরে এই হৃদযন্ত্রটি প্রতিস্থাপন করা হবে। এদিন বিকেল চারটে নাগাদ কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে গ্রীন করিডোর করে হৃদযন্ত্রটি হাওড়ার নারায়াণা সুপার স্পেশালিটি […]
গোঘাটের প্রত্যন্ত গ্রামে তৈরি হতে চলেছে ইকো ট্যুরিজম পার্ক।
মহেশ্বর চক্রবর্তী, ২৫ জুন:- মনোরম গ্রাম্য পরিবেশে কর্মসংস্থান ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে ইকো টুরিজিম পার্ক তৈরি করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সেই মতো হুগলি জেলার গোঘাটের একেবারেই প্রত্যন্ত একটি গ্রামে ইকো টুরিজিম পার্ক তৈরি করছে গোঘাট ব্লক ও স্থানীয় পঞ্চায়েত। জানা গিয়েছে গোঘাটের কামারপুকুর থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার দুরে অবস্থিত সাতবেড়িয়া গ্রামে এই পার্ক […]








