তরুণ মুখোপাধ্যায়,২২ এপ্রিল:- কোন্নগরের এর জাগ্রত শকুন্তলা রক্ষাকালী মায়ের পুজো এবার মূর্তি এনে করা হবে। না ঘট পুজো এবারের মতন মায়ের আরাধনা করা হবে। আজ হুগলির কোননগরের শকুন্তলা কালী পুজো কমিটির সঙ্গে স্থানীয় বিধায়ক প্রবীর ঘোষালের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়েছে । এ প্রসঙ্গে বলতে গিয়ে পুজো কমিটির সম্পাদক পাঁচু গোপাল বরাট জানালেন কোন্নগরে শকুন্তলা মায়ের পুজো অতিপ্রাচীন কাল থেকে এখানে পূজিত হয়ে আসছে। শুধুমাত্র কোন্নগর বাসী নয় সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তপ্রাণ মানুষের আগমন ঘটে বৈশাখ মাসের অমাবস্যা তিথিতে। এই পুজো উপলক্ষে পুজোর দিন ভোর রাত থেকে দলে দলে মানুষ তাদের মনস্কামনা পূরণের আশায় গঙ্গায় স্নান সেরে মন্দিরে মায়ের বেদিতে জল ঢালেন। অনেকে মানত করে দন্ডী খাটেন। কিন্তু এবছর সারা দেশজুড়ে যে করোনা ব্যাধি ছড়িয়ে পড়েছে সেই কথা মাথায় রেখে পুজো কমিটি স্থির করেছে এবারে হবে সম্পূর্ণ অনাড়ম্বর ভাবে। থাকবেনা কোনো যাক জমক।পুজোর দিন রাতে মন্দিরের দরজা বন্ধ করে তিনজন ব্রাহ্মণ পুজো সারবেন। কেবল মাত্র । এই পুজোর একটা বিশেষ অঙ্গ হচ্ছে এখানকার ছাগ বলি। প্রতিবছর ১০০০ এর ও বেশি ছাগ বলি দেওয়া হয় মায়ের পুজোয়। কিন্তু এবাররে সে ব্যাপারে কড়াকড়ি করা হয়েছে ।
কেবল মাত্র নগরবাসীর মঙ্গলকামনায় একটি মাত্র ছাগ বলি দেয়া হবে পূজোর দিন। প্রশাসনের থেকে এই অনুমতি মিলেছে। অন্যদিকে এ ব্যাপারে বলতে গিয়ে উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল জানালেন প্রাচীন এই শকুন্তলা রক্ষা কালী মায়ের পুজো আবহমান কাল ধরে হয়ে আসছে। এই পুজো উপলক্ষে কোন্নগর বাসী এক বছর ধরে অপেক্ষা করে থাকেন মায়ের আগমনের আসায়। কিন্তু এবছর যা পরিস্থিতি তাতে সিদ্ধান্ত নেয়া হয়েছে পুজোর মূল অনুষ্ঠানটি ছাড়া বাদবাকি সমস্ত ব্যাপারগুলি স্থগিত থাকবে। বসবে না মেলা এবং মানুষদের আগমন ও নিষিদ্ধ করা হয়েছে। নম নম করে পুজো হওয়ায় মন খারাপ কোন্ননগর বাসীদের।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এবছর আমাদের মায়ের পুজো ১৩২ বছরে পড়লো । প্রতি বছর মায়ের আগমন উপলক্ষ্যে আনন্দের সারা পড়ে এলাকাবাসীর মধ্যে। কিন্তু এবার এমনি দুর্ভাগ্য, পৃথিবী জুড়ে নেমে এসেছে মারণ ব্যাধির করাল ছায়া । তাই এবার মায়ের কাছে কেবল একটাই প্রার্থনা মা তুমি এই ভয়াল ব্যাধি দূর করে মানুষের ঘরে শান্তি ফিরিয়ে দাও। যাতে আমরা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি।Related Articles
কেবল টেলিভিশন শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের ভ্যাকসিন দেবার ব্যাবস্থা করতে উদ্যোগী সরকার।
কলকাতা, ১২ জুন:- রাজ্যে কেবল টেলিভিশন শিল্পের কর্মীদের করোনার টিকা দেওয়ার ব্যবস্থা করতে রাজ্য সরকার আজ সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারী সংস্থা গুলির সঙ্গে বৈঠকে বসছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সহ স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকেরা আজ রাজ্যের ছটি বৃহৎ মাল্টি সিস্টেম অপারেটর সংস্থার সঙ্গে বৈঠকে বসবেন। রাজ্যে প্রায় এক লক্ষ আশি হাজার কেবল অপারেটর […]
ভিকুনার বিরুদ্ধে গর্জন হাবাসের , জোড়া স্প্যানিশ মগজাস্ত্রের লড়াই।
প্রসেনজিৎ মাহাতো , ১৯ নভেম্বর:- কিবু ভিকুনা বনাম মোহনবাগান। সন্দেশ ঝিঙ্ঘান বনাম কেরালা ব্লাস্টার্স। জোড়া স্প্যানিশ মগজাস্ত্রের লড়াই। শুক্রবার মণ্ডোবী নদীর তীরে আইএসএলের উদ্বোধনী ম্যাচে কেরালা ব্লাস্টার্স বনাম এটিকে মোহনবাগান ডুয়েলের বাইরেও এরকম কিছু দ্বৈরথ ছড়িয়ে ছিটিয়ে থাকবে। হাইভোল্টেজ ম্যাচ। দুই কোচের কাছেই সম্মান রক্ষার ম্যাচও বটে। কারণ, গত মরশুমে কেরালার বিরুদ্ধে দু’বার জিততে পারেননি […]
বিরাটকে গ্রেফতারের দাবিতে মামলা , কোন অপরাধ ভারত অধিনায়কের ?
স্পোর্টস ডেস্ক, ৩১ জুলাই:- ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি ও অভিনেত্রী তামান্নার গ্রেফতারি চেয়ে মামলা হল মাদ্রাজ হাইকোর্টে। কোহালিদের বিরুদ্ধে অভিযোগ, অনলাইন জুয়া খেলায় উৎসাহ দিয়েছেন তাঁরা। চেন্নাইয়ের এক জন আইনজীবী এই মামলা দায়ের করেছেন। তিনি আদালতে অনলাইন জুয়া খেলার সমস্ত অ্যাপে নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেছেন। তাঁর বক্তব্য, এতে যুব সমাজ জুয়ায় আসক্ত হয়ে […]






