কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে ভেঙে পড়ল গাছ বিদ্যুতের খুঁটি।
Posted onAuthorkhaborsojasaptaadminComments Off on কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে ভেঙে পড়ল গাছ বিদ্যুতের খুঁটি।
হুগলি, ১৭ এপ্রিল:- চন্দননগর বাগবাজার কুঠির মাঠ এলাকায় কালবৈশাখীর ঝড়ে ভেঙে পড়ে একটি বড় রাধাচুরা গাছ। রাস্তা বন্ধ হয়ে যায়। একটি বিদ্যুতের খুটিও ভেঙে পড়ে। কুঠির মাঠে মেয়র একাদশ ও সিএবি একাদশের প্রদর্শনী ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির কারণে।
কলকাতা, ৩১ আগস্ট:- রাজ্যে রঙিন মাছের ব্যবসায় উৎসাহ দিতে মৎস্য দফতর এধরণের মাছ চাষ ও বিপণনের জন্য অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বনির্ভর গোষ্ঠী বা মৎস্য সমবায় গুলোকে এই কাজের জন্য মোট খরচের ৬০ শতাংশ বা সর্বাধিক ১৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হবে। ব্যক্তিগত উদ্যোগে রঙিন মাছ চাষ ও বিপণনের জন্য সর্বাধিক ৬ […]
কলকাতা, ১৬ আগস্ট:- বিতর্ককে সঙ্গী করেই আজ খেলা হবে দিবস পালন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ রাজ্যের পাশাপাশি ত্রিপুরা উত্তর প্রদেশ সহ আরো ১৫ টির মত রাজ্যে এই দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এ রাজ্যে খেলা হবে দিবসের সবথেকে বড় আকর্ষণ ক্রীড়া দপ্তর এর সহায়তায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় একাদশের সঙ্গে […]
পশ্চিম মেদিনীপুর , ১৭ ডিসেম্বর:- শুভেন্দু অধিকারী তার মন্ত্রিত্ব সহ বিধায়ক ও দলীয় সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তার অনুগামী হিসাবে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কিষান ক্ষেতমজুর সেলের সভাপতি দুলাল মণ্ডল একশত তৃণমূল কর্মীকে সঙ্গে দল থেকে পদত্যাগ করলেন। যদিও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বক্তব্য এতে দলের কোনো ক্ষতি […]