চিরঞ্জিত ঘোষ,১৯ এপ্রিল:- ট্রেন দুর্ঘটনায় দু পাই খোয়া গিয়েছিল বহুদিন আগে । কয়েকজন বন্ধু মিলে রেললাইনের পাশে ঘুরতে গিয়ে মোবাইল ঘাটতে ঘাটতে কখন যেন গানের দেশে পৌঁছে যায় তারা। কানে হেডফোন ছিল তার । আর গান শুনতে শুনতে কোন এক সময় বসে পড়েছিল ট্রেনের লাইনে কিন্তু সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি তারকেশ্বর হাওড়া লোকাল । ট্রেন দেখে বন্ধুরা সরে যেতে বলেছিল । কিন্তু কানে হেডফোন থাকায় তার দুই পায়ের উপর দিয়ে চলে গিয়েছিল ট্রেনের চাকা । সময়টা ছিল ২০১৬ সালের ২৩ মার্চ । তারপর আর সেই রকম কিছু আমার মনে পড়েনি কোনরকমে চিকিৎসা করে আজ আমি এক প্রকার গৃহবন্দী। সংসার চালানো দায় হয়ে পরেছিল কোনরকমে বেঁচে আছি। বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তিলকা পাড়ার বাসিন্দা সুশান্ত হেমব্রম পেশায় রং মিস্ত্রির কাজ করে দিন কাটাতো। দু পা রেল এক্সিডেন্টের যাওয়ার পর বেকারত্বের জ্বালায় ভুগছে সে।
তার উপর করুনার কারনে লকডাউন জন্য নিরুপায় হয়ে দিন কাটাচ্ছে । এমন সময় তার কাছে খবর আছে তারকেশ্বর পৌরসভার উপ পৌরপিতা উত্তম কুন্ডুর গঠিত বিশেষ বিপর্যয় মোকাবিলার টিম সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সাহায্য করছে । কোনো ক্রমে ওই বিপর্যয় মোকাবিলার টিমের ফোন নম্বর জোগাড় করে ফোন করা হয়। ফোন করে তার সমস্যার কথা জানায় । তাৎক্ষণিক সেই টিমের পক্ষ থেকে তার বাড়িতে নিত্যপ্রয়োজনীয় সংসারের জিনিস পত্র সহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছায় তার হাতে । ওই ব্যক্তির হাতে একটি হুইল চেয়ার গাড়ি তুলে দেন যে তিনি কিছুটা হলেও যাতায়াতের সুবিধা পাবে এছাড়াও নগদ অর্থ প্রদান করেন। উত্তম কুন্ডু বলেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে করোনা মোকাবেলায় মানুষকে বাড়তি সুস্থভাবে রেখে আমার এই তিন দ্বারা সমগ্র জিনিসপত্র এলাকায় প্রদান করা হচ্ছে এই বাড়ি থেকে আমাদের কাছে ফোন যায় আমরা যথাযথ ব্যবস্থা করি এবং আমরা কথা দিচ্ছি যাতে হ্যান্ডিক্যাপ কোটায় যে পশ্চিমবঙ্গ সরকারের অনুদান আছে সেটা ব্যবস্থা করে দেয়া যায়।Related Articles
চুঁচুড়া পুরসভার সামনে সকাল থেকেই বিক্ষোভ অস্থায়ী কর্মীদের।
হুগলি , ১৬ জুন:- গতকাল চুঁচুড়া পুরসভার সামনে সকাল থেকেই বিক্ষোভ শুরু করেছিল অস্থায়ী কর্মীরা। তাদের অভিযোগ ছিল নতুন ভাবে যে নিয়োগ করা হয়েছে তাতে তাদের কেন নিয়োগ করা হলো না।কারণ তারা দীর্ঘ কুড়ি বছর ধরে প্রায় এই পুরসভায় সাফাই বিভাগের কর্মী হিসেবে কাজ করেছে। এছাড়াও তাদের আরও দাবি ছিল পৌর প্রধানের সঙ্গে তাদের কথা […]
সাতসকালেই নয়ানজুলিতে যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনা। মৃত ১।
হাওড়া, ৬ আগস্ট:- শুক্রবার সাতসকালেই নয়ানজুলিতে যাত্রীবাহী মিনি বাস উল্টে দুর্ঘটনা ঘটল। হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকার ঘটনা। পুরাশ হাওড়া রুটের ওই মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে নেমে যায়। আহত হন বেশ কয়েকজন বাস যাত্রী। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধারে ছুটে আসেন আশেপাশের গ্রামের স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ। হাওড়া […]
লকডাউন কার্যকর করতে তৎপর ভূমিকায় পুলিশ মানিকচকে।
মালদা , ২৩ জুলাই:- করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যজুড়ে চলছে লকডাউন। সারা রাজ্যের সাথে মালদা জেলার মানিকচক ব্লকের মানিকচক থানা ও ভুতনি থানায় সকাল থেকেই চলছে পুলিশের নাকাচেকিং। ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে ধরপাকড় অভিযান চলছে গুরত্বপূর্ণ মোড় গুলিতে । একি ভাবে ভুতনি থানার পুলিশ ভুতনি সেতু মোড়ও কড়াকড়ি […]







