পশ্চিম মেদিনীপুর,২৬ নভেম্বর:- বর্ধিত ফিজ প্রত্যাহারের দাবীতে উত্তাল হোলো খড়্গপুর কলেজ। বাৎসরিক অনুষ্ঠানের মতো পরিবর্তনের জনানায় প্রতি বছর কলেজ পড়ুয়াদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে ফিজ বাড়ানো হচ্ছে। কলেজ পরিচালন কমিটিতে সরকারী প্রতিনিধি হিসাবে তৃনমূলের মাতব্বরদের বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠান কে ব্যাবসায়িক প্রতিষ্ঠানে পরিনত করার জন্য কেন্দ্রের বিজেপি সরকারের সাথে এই রাজ্যেও তৃনমূল সরকার প্রতিযোগিতায় মেতেছে। অন্যান্য কলেজ গুলিতে যখন বছরে কলা ও বানিজ্য বিভাগে বছরে ২২০০ টাকা, বিজ্ঞান বিভাগে ২৫০০ টাকা এবং বছরে পরীক্ষা ফিজ ৬০০ টাকা নেওয়া হয়।যদিও বামফ্রন্ট সরকারের আমলে এই ফিজ যথাক্রমে ১০৮০ টাকা এবং ১৩২০ টাকা এবং পরীক্ষা ফিজ ৩০০ টাকা ছিল। তার দ্বিগুন বেড়েছে এই জমানায়। সেই বাড়ানোর পরও খড়্গপুর কলেজে সেমিস্টার পরীক্ষা সিস্টেম চালুর পর গত চার বছর ধরে প্রতিবছর ফিজ বাড়ানোটাকে একটা বাৎসরিক রুটিনে পরিনত করা হয়েছে বলে ছাত্রদের অভিযোগ এবং সেই বর্ধিত ফিজ প্রত্যাহারের দাবীতে কলেজে বিক্ষোভ সহ কলেজ গেট ঘেরাও করে অবস্থান চলে। খড়্গপুর কলেজে প্রতি সেমিস্টারে কলা ও বানিজ্য বিভাগে ফিজ বাড়িয়ে ৩৬১০ টাকা অর্থাৎ বছরে দুবার মিলিয়ে ৭২২০ টাকার ফিজ এর সাথে পরীক্ষা ফি বাবদ ১২০০ টাকা দিতে হচ্ছে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে প্রতি সেমিস্টারে ৪২০০ টাকা অর্থাৎ বছরে ৮৪০০ টাকা সহ পরীক্ষা ফি বাবদ ১২০০ টাকা দিতে হয়। কলেজ পরিচালন কমিটিতে এমন সিদ্ধান্ত করে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও পেয়ে যায়। সরকার মনোনীত তৃনমূলের ঘনিষ্ঠ ব্যাক্তি ও নেতাদের কলেজ পরিচালন কমিটিতে বসিয়ে এমন কাজ কর্ম চলছে। এখানে পরিচালন কমিটিতে তৃনমূলের নেতা, খড়্গপুর পৌরসভার পৌরপিতা, এই উপনির্বাচনে খড়্গপুর ক্ষেত্রের প্রার্থী প্রদীপ সরকার, এবং সভাপতি হিসাবে রয়েছেন তৃনমূলের শিক্ষা সেলের নেতা অঞ্জন চাকী।এস এফ আই এর নেতৃত্বে কলেজ পড়ুয়ারা এমন ফিজ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভে সামিল হোন। কলেজ অধ্যক্ষর অফিস ঘিরে বিক্ষোভ চলাকালিন তৃনমূল ছাত্র পরিষদ, প্রতিবাদী ছাত্রদের উপর চড়াও হলে প্রতিবাদ ও প্রতিরোধে পিছু হঠে তারা। সেই সময় কলেজ গেটের সামনে এস এফ আই এর জেলা সভাপতি সৈয়দ সাদ্দাম আলিকে মারতে যায় তৃনমূল ছাত্রপরিষদ নামধারী তৃনমূলীরা। ছাত্ররা তা রুখে দিয়ে কলেজ গেট অবরুদ্ধ করে বিক্ষোভ দেখায়। বুধবার কলেজে ধিক্কার দিবস পালন সহ বর্ধিত ফিজ প্রত্যাহারের দাবী নিয়ে বিক্ষোভ সহ অবস্থান কর্মসূচীর ডাক দেওয়া হয়েছে।
Related Articles
ডোমজুড়ে বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে আটক ছেলে।
হাওড়া , ১৫ জুন:- এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুতে রহস্য। সোমবার দুপুরে ডোমজুড়ের সলপের মন্ডলপাড়ায় ওই বৃদ্ধার বাড়ি থেকে তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। অঞ্জলি আঢ্য (৬৭) নামে ওই বৃদ্ধার দেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও পাওয়া যায়। প্রতিবেশীদের অভিযোগ, ওই বৃদ্ধাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে তাঁর ছেলেই। সোমবার সকালে পোড়া গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। সেই গন্ধ […]
রাতের অন্ধকারে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা হাওড়ায়।
হাওড়া,২৮ ডিসেম্বর:- ওড়ার চ্যাটার্জিহাটের বেলেপোল এলাকায় রাতের অন্ধকারে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ওই ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চশমার দোকান এবং পাশেই একটি প্রিন্টিংয়ের দোকানে চুরি হয়। চশমার দোকানের শাটার বেঁকিয়ে দোকানে ঢুকে নগদ টাকা সহ চশমা চুরি যায়। ওই দোকান থেকে প্রায় […]
সিঙ্গুরে বাম পরিচালিত কৃষি সমবায় সমিতিতে বিক্ষোভ তৃণমূলের।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- কৃষি সমবায় সমিতি তে আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে বেআইনি ভাবে কর্মী নিয়োগ ও কৃষান কার্ড বিলি করার ক্ষেত্রে স্বজন পোষন সহ একাধিক দাবিতে সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ, সরকারী নির্দেশ থাকা সত্ত্বেও কৃষান ক্রেডিট কার্ড না করা, টেন্ডারের ক্ষেত্রে আর্থিক দূর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে […]







