সোজাসাপটা ডেস্ক, ১ জানুয়ারি:- আজ ১ লা জানুয়ারি, ইংরেজি নতুন বছরের শুরুর দিন কল্পতর উৎসব দক্ষিণেশ্বর মা ভবতারিনীর মন্দিরে মানুষের ঢল ভক্তরা আসছেন নতুন বছর শুভ হোক সুন্দর হোক ভালো হোক এই কামনায় মা ভবতারিণীকে পুজো দিয়ে বেরোচ্ছেন ভক্তরা। প্রচলিত প্রথা অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি কল্পতরু দিবস বা কল্পতরু উত্সব পালিত হয়। শ্রীরামকৃষ্ণের ও বিবেকানন্দের ভক্তরা এই বিশেষ দিনটি যাবতীয় নিয়ম আচার মেনে পালন করে থাকেন। কাশীপুর উদ্যানবাটী,
দক্ষিণেশ্বর কালীবাড়ি এবং বেলুড় মঠে প্রতি বছর ১ জানুয়ারি লক্ষাধিক ভক্তের ভিড় উপচে পড়ে। কাশীপুর দক্ষিণেশ্বরের পাশাপাশি হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে শুরু হয়েছে কল্পতরু উৎসব। ভোরে মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। ভোর থেকেই দূরদারান্তের ভক্তরা রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুরে ভিড় জমাতে শুরু করেছেন। মঠে চলছে পুজোপাঠ। কল্পতরু উৎসব উপলক্ষে গোটা মঠ সাজিয়ে তোলা হয়েছে।





