নবান্ন,হাওড়া,১৭এপ্রিল:- বর্তমান পরিস্থিতিতে ভিন রাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকদের কিছুটা আর্থিক সুরক্ষা দিতে রাজ্য সরকার স্নেহের পরশ নামে একটি মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্ন থেকে জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স বৈঠকে এই কথা জানিয়েছেন। এই অ্যাপ আগামী সোমবার থেকে চালু হবে। এর মাধ্যমে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকের কাছে অনলাইনে আবেদন করলে তার যাবতীয় তথ্য ২৪ ঘন্টার মধ্যে যাচাই করে প্রশাসনের তরফে অনুমতি দিলে শ্রমিকের ব্যাংক একাউন্টে এক হাজার টাকা পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর ফলে ভিন রাজ্যে আটকে থাকা রাজ্যের প্রায় ২লক্ষ শ্রমিক উপকৃত হবেন ।মুখ্যমন্ত্রী এই পরিস্থিতিতে জেলা ও রাজ্যস্তরে কর্মরত সাংবাদিকদের ও বিশেষ বীমার আওতায় আনার কথা ঘোষণা করেন আগামী ৩১ শে মে পর্যন্ত সাংবাদিক ও তার পরিবার এই সুবিধা পাবেন বলে তিনি জানিয়েছেন । সংক্রমণ প্রতিরোধে আগামী উনিশে মে পর্যন্ত সামাজিক দূরত্ব সহ কিছু নিয়ম মেনে চলার আবেদন জানান মুখ্যমন্ত্রী।
Related Articles
রোটারি ক্লাব শ্রীরামপুর শাখার উদ্যোগে এদিন কোন্নগরে খাদ্যবস্তু বিতরণ করলেন সংস্থার সদস্যরা।
তরুণ মুখোপাধ্যায়,১ এপ্রিল:- ত্রাস সৃষ্টিকারী করোনার ভয়াল থাবায় থরো হরি কম্প সারা বিশ্ব । এর থেকে রেহাই পায়নি আমাদের দেশ ও রাজ্য। এই সময় সমস্ত মানুষ লকডাউন এ চলে গেছে । এর ফলে আমাদের সমাজে যে সমস্ত গরিব মানুষ আছেন তারা পড়েছেন মহাসঙ্কটে ।এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহ বিভিন্ন […]
মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছেন মুখ্যমন্ত্রী – বিজয় সাগর মিস্র।
হুগলি , ১২ ডিসেম্বর:- বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্যাকে তিনি নিজের সমস্যা বলে ভাবেন, যার জন্যেই তিনি সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছেন। আজ রিষড়া পশ্চিম রেলপাড়ের ব্রহ্মানন্দ স্কুলে দুয়ারে সরকার অনুষ্ঠানে এসে জানালেন রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র। তিনি বলেন জন্ম থেকে মৃত্যু সর্বক্ষেত্রেই বাংলার মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন […]
দিল্লি সফর বাতিল মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৫ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রস্তাবিত দিল্লি সফর বাতিল করেছেন। সোমবার বিকেলেই তাঁর দিল্লি রওনা হওয়ার কথা ছিল। সেই মত প্রস্তুতিও নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অধিকারিকেরাও রাজধানীতে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী সফর বাতিলের কথা জানান। নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করা হবে। জরুরি […]







