নবান্ন,হাওড়া,১৬ এপ্রিল:- লক ডাউন চলাকালীন সম্পত্তি কেনা বেচার জন্য নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। সাধারণ মানুষের সুবিধার্থে সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে রাজ্য সরকার ই রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, ইরেজিস্ট্রেশনের মাধ্যমে সম্পত্তি নিবন্ধীকরণ করলে রেজিস্ট্রেশন ফি র ক্ষেত্রে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হবে। সবকিছু ঠিক থাকলে অর্থ দপ্তর ডিজিটাল সার্টিফিকেট দেবে। ওই ডিজিটাল সার্টিফিকেট দেখিয়ে আইনের সমস্ত প্রক্রিয়া সেরে ফেলা যাবে।লক ডাউন এর পরে অবস্থা স্বাভাবিক হলে ক্রেতা ও বিক্রেতা উভয়কে বায়োমেট্রিক তথ্য ও অন্যান্য নথিপত্র দাখিল করলে চলবে।
Related Articles
করোনা নিয়ে মন্ত্রিসভার বৈঠকের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৭ এপ্রিল:- করোনা নিয়ে মন্ত্রিসভার বৈঠকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সোমবার ওই বৈঠকে তিনি বলেছেন, ফের সবাইকে মাস্ক পরতে হবে এবং ভাল করে হাত ধুতে হবে। সরকারি অফিসে ও অন্যত্র নিয়মিত স্যানিটাইজ করতে হবে। নবান্ন সূত্রে খবর, তিনি মুখ্যসচিব এইচ কে দ্বিবেদিকে একটি নির্দেশিকা প্রকাশ করতে বলেছেন। বৈঠকে উপস্থিত মন্ত্রিসভার সদস্যদেরও তিনি নির্দেশ […]
আগামীকাল দুদিনের সফরে রাজ্যে প্রধানমন্ত্রী।
কলকাতা, ২৯ ফেব্রুয়ারি:- শুক্রবার দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ঝাড়খন্ডের সিন্দ্রি থেকে ধানবাদ হয়ে হেলিকপ্টারে তিনি হুগলির আরামবাগে পৌঁছাবেন। সেখানে রেল, বন্দর, তেল পাইপলাইন, এলপিজি সরবরাহ, জল শোধন সহ মোট ৭২০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২,৭৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত […]
ছেলে যেন পাশ করে যায়, জগদ্ধাত্রী ঠাকুরের কাছে প্রার্থনা রচনা বন্দ্যোপাধ্যায়ের।
হুগলি, ৫ নভেম্বর:- ভোট প্রচারে চন্দননগর এলেও চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর মন্ডপে এসে কোনদিনও দেখা হয়নি। তাই এবারে ইচ্ছা আছে চন্দননগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখার। তবে পুজোর কটা দিন চন্দননগর থাকতে পারবেন না। দিদি নম্বর ওয়ানের শুটিং এর জন্য। হুগলির পান্ডুয়াতে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পান্ডুয়ায় কালী পুজোর উদ্বোধনে […]









