সুদীপ দাস,১৬ এপ্রিল:- লকডাউনে মানুষ গৃহবন্দি, আর সেই সময় সরকারি উদ্যোগে বিনামূল্যে রেশন নিয়ে শুরু হয়েছে ব্যাপক দুর্নীতি। স্থানীয় মানুষের সোচ্চার হওয়ার পর বাধ্য হয়ে নিজের ভুলের কথা মেনে নিল রেশন ডিলার। পাওয়ার কথা ৩ কিলো, দেওয়া হচ্ছে ১.৫কিলো , বেশ কদিন ধরেই এইভাবেই রেশনের বিলি হচ্ছিল মগরা থানার অন্তর্গত মিঠাপুকুর এলাকার এক রেশন শপে। ন্যায্য পাওনার অর্ধেক রেশন তুলে দেওয়া হচ্ছিল এলাকাবাসীর হাতে, জিনিস কম মেলায় সোচ্চার হয়ে ওঠে সাধারণ মানুষ, সেই সময় আরো কিছু এলাকার লোকজন জড়ো হতে, অশনির সংকেত দেখে নিজের ভুলের কথা স্বীকার করে নেয়, রেশন দোকানের কর্মচারী। এলাকার মানুষ প্রশ্ন করায় উত্তর এলো “সবই তো জানো ! ঠিক আছে আমি ঠিক করে দিচ্ছি”। তিনি আসল বোধহয় এইটাই বোঝাতে চেয়েছেন যে রেশন চুরিটা এক বৈধ ব্যাপার , যেটা হয়তো চলে আসছে দিনের পর দিন। একলার পরিচিত সঞ্জয় বাবু হাতজোড় করে সমস্ত রেশন মালিকদের জানিয়েছেন “এই সময় মানুষের মুখের গ্রাস কেড়ে নেবেননা,দয়া করে তাদের পাওনা টুকু এই সময় আপনার ন্যায্য ভাবে বিলি করুন, কারণ মানুষ গৃহবন্দি, অভাব দেখা দিয়েছে খাদ্যের আর সেই কারণেই দৌড়ে আসছে আপনাদের কাছে তার প্রাপ্য টুকু পেতে, আর সেখানে আপনার তাদের পাওনার অর্ধেকটাই গ্রাস করে নিচ্ছেন”। রেশন মালিক অবশ্য এই বৈধ চুরিটিকে যা এতদিন করে এসেছেন সেটিকে ভুল হয়েছে বলে মিটিয়ে নিতে চেয়েছেন। তবে এবার ঠিক দেওয়া হবে সেটি তিনি স্বীকার করেছেন। প্রশ্ন থেকে গেছে দেওয়া হবে তো ?
Related Articles
দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ।
কলকাতা , ৩ মে:- জঙ্গিপুর ও সামশেরগঞ্জ এর ভোট স্থগিত করল নির্বাচন কমিশন। বর্তমান করোনা পরিস্থিতিকে মাথায় রেখে নির্বাচন কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। মুর্শিদাবাদের এই দুটি বিধানসভা কেন্দ্রের নির্বাচন হওয়ার কথা ছিল সপ্তম দফায়। কিন্তু ভোট হওয়ার আগেই ওই দুটি কেন্দ্রের একজন করে প্রার্থী মারা যান। তাই নির্বাচন কমিশনের ওই দুটি কেন্দ্রে […]
অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে কলকাতার বিভিন্ন জায়গায় তল্লাশি ও নাকা চেকিং শুরু।
কলকাতা,১৮ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোটগ্রহণ পর্ব অবাধ ও শান্তিপূর্ণ করতে প্রশাসনিক তৎপরতার ছবি ধরা পড়েছে। আজ সকাল থেকেই পুলিশের তরফে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান ও নাকা চেকিং শুরু হয়েছে। কলকাতা সংলগ্ন হাওড়া, ডায়মণ্ড হারবারের বিভিন্ন অংশেও নাকা চেকিং করা হচ্ছে। চিংড়িহাটা এলাকায় বিধাননগর কমিশনারেট ও কলকাতা পুলিশের বিশেষ বাহিনী গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছে। বাইক […]
হাওড়ায় মোহনবাগান ফ্যানস ক্লাবের পদযাত্রায় হাঁটলেন ফুটবল তারকারা।
হাওড়া,২৯ ডিসেম্বর:- মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে রবিবার সকালে হাওড়ায় এক পদযাত্রার আয়োজন করা হয়। বালিটিকুরি নবজাগরণ সংঘের ময়দান থেকে বালিটিকুরি বকুলতলা এবং দাশনগর পর্যন্ত কয়েক কিলোমিটার ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় অংশ নেন কলকাতা ফুটবল ময়দানের অতীত এবং বর্তমান ফুটবল তারকারা। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সহ-সভাপতি অসিত কুমার চট্টোপাধ্যায় এর নেতৃত্বে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন […]







