উলুবেড়িয়া,১৬ এপ্রিল:- প্রশাসনের মানবিক মুখ হাসি ফোটালো ৩০ জন বহিরাগত শ্রমিকের মুখে। পেটের দায়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য শ্রমিক রাজ্যের বিভিন্ন কারখানায় কাজে এসে লকডাউনে আটকে রয়েছেন। তাঁদের কাছে থাকা টাকা-পয়সাও শেষ হয়ে গিয়েছে। তাই দু’বেলা দু’মুঠো খাবারের কোনও সংস্থান করে উঠতে পারেননি অধিকাংশ শ্রমিক। নিজের এলাকায় ফিরতে চাইলেও লকডাউনের কারণে বাড়ি ফেরার উপায় নেই। এরকমই ৩০ জন বহিরাগত কারখানার শ্রমিক আটকে পড়েছেন বাগনান থানার বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এইসব শ্রমিকদের অধিকাংশই মুর্শিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে। এঁদের অসহায়তার কথা ভেবে এগিয়ে এলেন বাগনান-১ বিডিও সত্যজিৎ বিশ্বাস ও বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ আশিক রহমান। তাঁরা আদর্শ বহুমুখী মহিলা সংঘ প্রাথমিক সমবায় সমিতির মাধ্যমে এই ৩০ জন বহিরাগত শ্রমিকের সারাদিনের খাওয়ার ব্যবস্থা করেছেন। তাঁদেরকে বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের একটি ভবনে থাকার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে বলে বিডিও সত্যজিৎ বিশ্বাস জানিয়েছেন। প্রশাসনের এই মানবিক মুখ আরও ৩০ জন অসহায় শ্রমিকের মুখে হাসি ফুটিয়েছে।
Related Articles
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রেকর ঘোষণা মতোই এরাজ্যেও তৃতীয় দফার লকডাউন চলাকালীন কয়েকটি ক্ষেত্রে আরও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।
নবান্ন,হাওড়া,৪ মে:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রেকর ঘোষণা মতোই এরাজ্যেও তৃতীয় দফার লকডাউন চলাকালীন কয়েকটি ক্ষেত্রে আরও ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।মুখয সচিব রাজীব সিনহা জানিয়েছেন রাজ্যের যে এলাকা গ্রিন জোন হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে জেলার মধ্যেই বাস চালানো যাবে। তবে একটি বাসে ২০ জনের বেশি যাত্রী তোলা যাবে না। কনটেনমেন্ট জোনের বাইরে ও বাজার এলাকা নয় […]
মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পগুলি ঘুড়ির মাধ্যমে ছড়াতে ঘুড়ি বিলি শ্রীরামপুরে।
হুগলি, ১৭ সেপ্টেম্বর:- মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প গুলি ঘুড়ির মাধ্যমে ছড়িয়ে দিতে শ্রীরামপুরে ঘুড়ি প্রেমীদের মধ্যে ঘুড়ি বিতরণ করলেন শ্রীরামপুর পৌরসভার কো অর্ডিনেটর সন্তোষ সিং। তিনি জানান আজ বিশ্বকর্মা পুজোর দিন সাধারণ মানুষের হাতে ঘড়ি তুলে দিলাম। সেই ঘুড়িতে লেখা আছে যে মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্পগুলি নিয়েছেন, যেমন লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী সেইগুলি এই […]
কনটেইনমেন্ট এলাকায় সোয়াব টেস্ট হচ্ছে হাওড়ায়।
হাওড়া,৪ মে:- করোনা পরিস্থিতিতে কনটেইনমেন্ট এলাকায় সোয়াব টেস্ট শুরু হয়েছে হাওড়াতেও। হাওড়ার বেশ কয়েকটি এলাকা ইতিমধ্যেই কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। এরমধ্যে অন্যতম গোলাবাড়ি থানা এলাকার সনাতন মিস্ত্রি লেন। করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সেখানে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেইমতো গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি দল ওই এলাকায় যায়। […]







