সুদীপ দাস,১৫ এপ্রিল:- অবশেষে টনক নড়লো বাজার কমিটির নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হলো চুঁচুড়া চকবাজার। গত ২২ শে মার্চ থেকে করণা আতঙ্কে সারা দেশজুড়ে চলছে লকডাউন। কিন্ত এই লক ডাউন এর মধ্যেও ভিন্ন ছবি দেখা যায় চুঁচুড়ার চকবাজারে। আর আজ সেই বাজারেরই অন্য চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বাজারের চারিদিক নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে। বাজারের চারিদিকেই বাসের ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে। এবং মাস্ক ছাড়া কাউকে বাজারে প্রবেশ করানো হচ্ছে না সকাল থেকেই বাজারে চলছে মাইকিং। নিরাপদ দূরত্ব বজায় রাখার প্রচার চলছে অন্যদিকে চলছে মাস্ক ব্যবহার করার প্রচারও। সব মিলিয়ে আজ বাজারে একটি ভিন্ন ছবি উঠে আসলো আমাদের ক্যামেরায়।
Related Articles
করোনা পজিটিভ রিপোর্ট হাতে আসার একদিন আগেই হাওড়ার বাড়ি থেকে বিহারে পালিয়ে গেলেন এক ব্যক্তি।
হাওড়া , ১৬ জুন:- করোনা পজিটিভ রিপোর্ট হাতে আসার একদিন আগেই স্ত্রী পুত্রদের নিয়ে পরিবার সমেত বাড়ি থেকে পালিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হাওড়ার পাঁচপাড়ায়। এলাকার বাসিন্দারা জানান, তাদের কাউকে কিছু না জানিয়েই ওই ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যান। পরে ফোন করা হলে তিনি জানান বিহারে দেশের বাড়িতে […]
আইপিএল জয়ের বর্ষপূর্তিতে বাদ মনোজ, কেকেআরের বিরুদ্ধে ক্ষোভ।
স্পোর্টস ডেস্কপ্রথম আইপিএল জয়ের অষ্টম বর্ষপূর্তির দিনে আইপিএল জয়ের অন্যতম নায়ক তথা বঙ্গ সন্তান মনোজ তিওয়ারিকেই ভুলে গেল কলকাতা নাইট রাইডার্স। আর তাই মন খারাপ বাংলার অন্যতম সেরা অভিজ্ঞ ব্যাটসম্যান মনোজ তিওয়ারির। ২০১২ সালে ২৭ মে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল ট্রফি ঘরে তুলেছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর। বুধবার তার অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে প্রথম […]
আজ দুপুর থেকে জল বন্ধ থাকবে হাওড়া পুরনিগম এলাকায়।
হাওড়া , ৩ মে:- আজ দুপুর থেকে জল বন্ধ থাকবে হাওড়া পুরনিগম এলাকায়। পুরসভা সূত্রে এই জল বন্ধের নোটিশ আগেই দেওয়া হয়েছিল। জরুরী ভিত্তিতে পদ্মপুকুর জল প্রকল্পের মূল পাইপলাইনের ছিদ্র মেরামতি ও ভালব পরিবর্তন সহ একাধিক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই আজ ৩ জুন, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আগামীকাল ৪ জুন, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত হাওড়া পুরনিগমের […]






