সোজাসাপটা ডেস্ক,১৫ এপ্রিল:- ৩ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ফলে এবারের গ্রীষ্মে আইপিএলের আয়োজন করা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার বিকেলে কনফারেন্স কলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সতচিব জয় শাহ, আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল, বিসিসিআইয়ের কোষাধক্ষ অরকুণ ধিমলের আইপিএল নিয়ে আলোচনা হয়েছে। সেখানেই টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত হয়।অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হল এবছরের আইপিএল। এর আগে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত করা হয়েছিল। এই সিদ্ধান্তের কথা আটটি ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে দিয়েছেন আইপিএলের কর্মকর্তা হেমাঙ্গ আমিন।দেশেও আন্তঃরাজ্য বিমান বন্ধ। ঠিক ছিল, ২৯ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত আইপিএল চলবে।
Related Articles
বাঁকুড়ায় প্রচারে বেরিয়ে তৃণমূল নেতাদের ছাল চামড়া উঠিয়ে নেওয়ার হুঁমকি দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
বাঁকুড়া,২৮ জানুয়ারি:- পৌরসভায় ভোটের প্রচার ও সি এ এ এর প্রচারে বেরিয়ে তৃণমূল নেতাদের ছাল চামড়া উঠিয়ে নেওয়ার হুঁমকি দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত। বাঁকুড়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ” তিনটে পৌরসভাই দখল করবো”। এবং তৃণমূলকে হুঁমকি দিয়ে বলেন, তৃণমূল […]
ইউক্রেন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৮ ফেব্রুয়ারি:- ইউক্রেন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং তার প্রেক্ষিতে বহু সংখ্যক পড়ুয়া সহ ভারতীয় নাগরিকদের সেখানে আটকে পড়ার বিষয়টি আন্তর্জাতিক সংকট বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে সমস্ত রাজনৈতিক মতভেদ দূরে সরিয়ে রেখে কেন্দ্রকে নিঃশর্ত সমর্থন করার কথা ঘোষণা […]
করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক মুখ্যসচিবের।
কলকাতা, ১৯ অক্টোবর:- রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার বিভিন্ন জেলার জেলা প্রশাসনের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। বিভিন্ন জেলায় সংক্রমণ, টিকা করন এবং নমুনা পরীক্ষার হার কিরকম তা নিয়ে ওই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সংক্রমণ বাড়লে তার মোকাবিলায় জেলাগুলিতে পরিকাঠামো কতটা প্রস্তুত তা নিয়েও মুখ্য সচিব […]










