হুগলি,১৩ এপ্রিল:- করোনার মত মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য সারা বিশ্ব আজ ঐক্যবদ্ধ। বিপন্ন মানব সমাজের পাশে সবাই দাঁড়াচ্ছেন । বিশেষ করে এই সংকটের দিনে দিন আনি দিন খাই রোজকার উপায় দিন চালান যেসব মানুষ আছেন তারা আজ মহা সঙ্কটের মধ্য দিন গুজরান করছেন। তাই এসব মানুষদের পাশে রাজ্য সরকার যেমন সাহায্য করছে তার সঙ্গে সঙ্গে বহু ব্যক্তি এবং সংগঠন এগিয়ে এসেছেন । তেমনি আজ শেওড়াফুলির বিবেকপল্লী এলাকার দুস্থ মানুষদের মধ্য খাদ্য বস্ত্র বিতরণ স্থানীয় অভিযান সংঘ। সংগঠনের সম্পাদক অভিজিৎ ঘোষ জানালেন আমরা সারা বছরই নানা সমাজসেবামূলক কাজ করে থাকি । যখন এই মরণব্যাধি এলো সেই সময় প্রথম দিকে আমরা আমাদের সাধ্যমত এলাকার কিছু মানুষকে খাদ্যবস্তু দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে ছিলাম। আজ আবার আরো কিছু মানুষের হাতে চাল-ডাল তেল নুন সহ অন্যান্য বস্তু তুলে দিলাম। আমরা মনে করি যে বিপদের দিনে মানুষ মানুষের পাশে থাকবে এইটাই বড় শিক্ষা ।এছাড়াও আমরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দশ হাজার এক টাকা সংগঠনের পক্ষ থেকে পাঠিয়ে দিয়েছি। আমরা আবেদন করছি সাধারণ মানুষের কাছে আপনারাও এগিয়ে আসুন মুক্তহস্তে যার যা ক্ষমতা তা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করুন যাতে আমরা সকলেই এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে পারি।তবেই মরণব্যাধী করোনা আমাদের পৃথিবী থেকে বিদায় নেবে।
Related Articles
দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় , আতঙ্কে এলাকার মানুষ।
আরামবাগ , ১৭ জুন:- দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কে এলাকার মানুষ। নদীবাঁধ এলাকার মানুষ অস্থায়ী ভাবে নদী বাঁধের ওপর ঘর তৈরি করলেন। এদিন সকালে দেখা যায় দ্বারকেশ্বর নদীর জল পাড় উপচে এলাকায় প্রবেশ করতে শুরু করে। এরপরই নদীবাঁধ এলাকার মানুষ ত্রিপল টাঙিয়ে বাঁধে অস্থায়ী ঘর তৈরি করেন। জল এলাকায় উপচে প্রবেশ করছে খবর পেয়ে ঘটনাস্থলে […]
চুঁচুড়ায় অসিত মজুমদারের সমর্থনে জয়া বচ্চন।
সুদীপ দাস , ৭ এপ্রিল:-কলকাতার পর এবার চুঁচুড়ায় বাংলার মেয়ের সমর্থনে বাংলার অরো এক মেয়ে। চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদারের সমর্থনে আজ চুঁচুড়ায় এলেন জয়া বচ্চন। এদিন দুপুর তিনটে তিরিশ নাগাদ সাহাগঞ্জ মাঠে উপস্থিত হন জয়া বচ্চন। মাঠে পৌঁছতেই দলীয় কর্মী সমর্থকদের জয়া জীর উদ্দেশ্যে আহ্বান বার্তায় মুখরিত হয়ে ওঠে আকাশ বাতাস। এরপরই […]
দুঃস্থ পরিবারের পাশে দাঁড়ালো বিডিও ।
মালদা,২৬ মার্চ:- লকডাউন এরমাঝে ভুতনি চরের দুস্থ পরিবার গুলোর পাশে দাঁড়ালো মানিকচক ব্লক প্রশাসন। বৃস্পতিবার মানিকচক ব্লকের ঘরের খুশবরটোলা গ্রামের বেশ কয়েকটি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় মানিকচক ব্লক বিডিও সুরজিৎ পণ্ডিত । এই বিষয়ে সুরজিৎ বাবু জানায় করোনার কারণে রাজ্যজুড়ে লকডাউন চলছে কিছু দরিদ্র দুস্থ পরিবার রয়েছে যারা বর্তমানে খুব কষ্টে রয়েছে। […]








