হুগলি,১২ এপ্রিল:- আবারও নির্বিচারে নিরীহ যুবককে বেধড়ক মারধোরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। লাঠির আঘাতে থেতলে দেওয়া হলো পায়ের দুই হাটু। সারা গায়ে অসংখ ক্ষত, উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই। আপাতত শয্যাশায়ী ব্যান্ডেল নলডাঙ্গার ছোটন মজুমদার। সাধারণকে মারধোর করা যাবে না, রাজ্যের মুখ্য মন্ত্রীর করা নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে পুলিশের দাদাগিরি। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় নলডাঙ্গা নারায়ণপুর এলাকায়। অপরাধ সন্ধ্যায় দুধ কিনতে রাস্তায় বেরিয়েছিল ছোটন। নলডাঙ্গা খেলার মাঠের পাশেই তার বাড়ি। বাড়ি ঢোকার মুখে হটাত ব্যান্ডেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ শের আলীর নেতৃত্ত্বে তিন মোটর সাইকেলে ছয় পুলিশ কর্মী সেখানে হাজির হয়। শয্যাশায়ী ছোটনের অভিযোগ, অশ্রাব্য গালিগালাজ করতে করতে মোটর সাইকেল থেকে নামেন এস আই আলী। নেমেই তার উপর চড়াও হয়, লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে শুরু করে। আঘাতে বাড়ির সামনেই রাস্তায় লুটিয়ে পড়ে সে। হাতে থাকা দুধের প্যাকেট দেখিয়ে বার বার আলীকে বোঝানোর চেষ্ঠা করে সে, কোনও কথাই শোনে না আলী। আওয়াজ পেয়ে বাড়ির লোকজন বেরিয়ে বাঁচানোর চেষ্টা করেও লাভ হয়না। মানুষের ভিড় জমে যায়। বেগতিক বুঝে ছোটনকে মোটর সাইকেলে বসিয়ে ফাঁড়িতে নিয়ে যায়। ছোটন জানিয়েছে, সেখানেও তাকে ফেলে প্রচন্ড মারধোর করে।
স্থানীয় বাসিন্দারা ফাঁড়িতে গিয়ে ছোটনের অপরাধ জানতে চায়। সাধারণের চাপে বাধ্য হয়ে রাতেই ছোটনকে ছেড়ে দেয়। স্থানীয়দের অভিযোগ, নলডাঙ্গা মোড়ে ফ্ল্যাটের নিচে আলীর স্নেহধন্য এক ব্যক্তির দোকান সারা দিনই খোলা থাকছে। দোকান থেকে দেদার চা বিক্রি চলছে। অথচ তা কিন্তু নজরে পড়ছে না আলী বাবুর। অথচ সংলগ্ন এলাকায় পাউরুটি বা ডিম সবজি ইত্যাদি বিক্রি করলেই দোষ। তুলে ফাঁড়িতে নিয়ে গিয়ে চরম হেনস্থা করছে। সম্প্রতি নলডাঙ্গার একটি মুদিখানা দোকানদারকে তুলে ফাঁড়িতে নিয়ে গেছিল আলী। অনেক রাত পর্যন্ত সেখানে আটকে রেখে তার পর যা হয়, পুলিশ সেটাই করেছেন। শুধু নলডাঙ্গা নয় ব্যান্ডেলের সর্বত্রই এক কাজ করে চলেছেন। মানুষে অযথা তুলে নিয়ে গিয়ে হেনস্থা করা চলছে। লকডাউনের পর গোটা ব্যান্ডেলের চায়ের দোকান বন্ধ করেছিলেন আলী। কিন্তু তাঁর ফাঁড়ির পাশের চায়ের দোকান ছিল খোলা। পুলিশ কর্মী সিভিক ভলান্টিয়ার স্থানীয়দের ভিড় জমেছিল সেখানে, জমিয়ে আড্ডাও চলছিল। সম্প্রতি ছবি সহ সেই খবর প্রকাশিত হওয়ার পর বন্ধ হয় দোকান। সাধারণের অভিযোগ, সমস্যায় জেরবার মানুষ, দুবেলা খাবারের সংস্থান করাই দায় হয়ে উঠেছে। তার ওপর অসহ্য হয়ে উঠেছে পুলিশের অত্যাচার। অভিযোগ, লকডাউন কে কাজে লাগিয়ে রীতিমতো তোলাবাজির রাস্তায় নেমেছে ব্যান্ডেল ফাঁড়ি।Related Articles
যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে দেশে ফিরতে শুরু করেছেন আটকে থাকা ভারতীয় নাগরিকরা।
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- যুদ্ধ বিধ্বস্থ ইউক্রেন থেকে ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন সেখানে আটকে পড়া ভারতীয় নাগরিকরা। শুক্র ও শনিবার এরাজ্যের বেশ কয়েকজন পড়ুয়াও ফিরে এসেছেন ইউক্রেন থেকে। স্বস্তি ফিরেছে তাঁদের পরিবারের মধ্যে। ইউক্রেনে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের সাহায্যে শুক্রবারই কন্ট্রোল রুম খুলেছে রাজ্য সরকার৷কন্ট্রোল রুমের দায়িত্বে থাকছেন একজন আইএএস অফিসার৷ কন্ট্রোল রুমের নম্বরগুলি […]
গুড়াপে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-লরির সংঘর্ষে মৃত ১, আহত একাধিক
হুগলি, ১৭ সেপ্টেম্বর:- হুগলি জেলার গুড়াপ থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়েজের কংসারিপুরে মঙ্গলবার সকালে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা। উত্তর প্রদেশ থেকে কলকাতার উদ্দেশ্যে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত […]
দিল্লিতে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত দুই বাঙালী পর্যটক। হাওড়ার ডোমজুড়ে শোকের ছায়া।
হাওড়া, ২৪ অক্টোবর:- দিল্লিতে বেড়াতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বাঙালী পর্যটকের। এই ঘটনায় হাওড়ার ডোমজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, পুজোর পর দিল্লি বেড়াতে গিয়েছিলেন এরা। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দিল্লি যমুনা এক্সপ্রেসওয়েতে। মৃতদের একজন ডোমজুড়ের বাসিন্দা স্বপন ভট্টাচার্য (৫৬)। অন্যজন তাঁর বন্ধুর ছেলে। এছাড়াও ওই ঘটনায় ২ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে […]









