সুদীপ দাস,১১ এপ্রিল:- এবারে করোনা হাসপাতাল হতে বাঁধা ব্যান্ডেলে। ব্যান্ডেল ইএসআই হাসপাতালকে করোনা হাসপাতাল করা হতে পারে। এই খবর ছড়িয়ে পরতেই শ্রমিক পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা হাসপাতাল গেটে দাঁড়িয়ে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়। শ্রমিকদের পাশে এসে দাঁড়ায় বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ। শ্রমিক সহ সিআইটিইউ-র বক্তব্য এই হাসপাতালের বহিঃবিভাগে প্রতিদিন হাজার-হাজার শ্রমিক পরিবার চিকিৎসা করাতে আসেন। পাশাপাশি সবসময়ই হাসপাতালে রুগী ভর্তি থাকে। এখানে অস্ত্রপ্রচার থেকে শুরু করে এক্সরে, ব্লাড টেস্ট, কেমোথেরাপির মত আধুনিক চিকিৎসাও হয়। দেওয়া হয় ঔষধপত্র, ইএসআই-এর টাকাও এখানে জমা নেওয়া হয়। একসাথে একই ছাতার তলায় এতগুলি সুবিধা পেয়ে স্বাভাবিকভাবেই উপকৃত হন শ্রমিকরা। তাই তাঁরা চায় এসবগুলিই একইসাথে অন্য একটি জায়গায় ব্যাবস্থা করার পর এই হাসপাতাল করোনার জন্য নেওয়া হোক। যদিও স্থানীয় বাসিন্দারা কোন পরিস্থিতিতেই এই হাসপাতাল করোনার জন্য করার বিপক্ষে। অন্যদিকে এবিষয়ে হাসপাতাল সুপার রাজীব ব্যানার্জী বলেন বিক্ষোভকারীদের কথায় যুক্তি আছে।
Related Articles
তারকেশ্বর মন্দিরে পূর্নম সাউকে দেখে ভিড়, সেলফি তোলার হিরিক
হুগলি, ২৮ মে:- স্ত্রী মানত করেছিলেন পূর্নম ঘরে ফিরলে তারকেশ্বরে পুজো দেবেন, ইচ্ছা পূরণ করতে স্বপরিবারে তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন বিএসএফ জওয়ান পুর্নম কুমার সাউ। জওয়ানের সঙ্গে ছিলেন মা দেবন্তি দেবী, স্ত্রী রজনী, পুত্র আরব এবং কয়েক জন আত্মীয়। এদিন দুপুর বারোটা নাগাদ তারকেশ্বর মন্দিরে আসেন পাকিস্থান রেঞ্জার্স এর হাতে ২২ দিন বন্দি থাকা ভারতীয় […]
ফের দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুতে।
হাওড়া, ২২ মার্চ:- ফের দুর্ঘটনা ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে। জানা গেছে, কলকাতা থেকে হাওড়া আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি এদিন উঠে পড়ে ডিভাইডারে। ঘটনায় আহত হন চালক। এই দুর্ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে দ্বিতীয় হুগলি সেতুতে। প্রসঙ্গত, এর কয়েকদিন আগেও দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে ঘটেছিল দুর্ঘটনা। কলকাতা থেকে হাওড়াগামী একটি লরির […]
বিধানসভা অধিবেশন ডাকার সময় নিয়ে প্রস্তাবের ওপর আলোচনা করতে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যসচিব।
কলকাতা, ১ মার্চ:- সোমবার রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বিধানসভার আসন্ন অধিবেশন ডাকার সময় নিয়ে গৃহীত প্রস্তাবের ওপর আলোচনা করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে দেখা করেন। পরে রাজ্যপাল এক টুইটে জানিয়েছেন সাতই মার্চ দুপুর দু টোয় অধিবেশন ডাকা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। সকাল ১০টায় মুখ্যসচিব তাঁর সঙ্গে দেখা […]











