তরুণ মুখোপাধ্যায়,৯ এপ্রিল:- করোনা প্রতিরোধে অক্লান্ত এবং নজিরবিহীনভাবে মানুষের পাশে থেকে মানুষের সেবা করেছেন করেছেন আমাদের পুলিশ বাহিনী ।যে সমস্ত পুলিশকর্মীরা দিনরাত এক করে এই মারণ রোগ প্রতিরোধে এগিয়ে এসেছেন তা প্রশংসার যোগ্য আর এই সমস্ত পুলিশ কর্মীদের পাশে এসে দাঁড়ালেন কালোয়ার ওয়েলফেয়ার সোসাইটি । তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সমস্ত আমাদের পুলিশ কর্মচারীরা এই ভয়ংকর রোগ সচেতনতার জন্য মানুষের সেবা করেছে সচেতনা বাড়াতে এবং যেকোন প্রয়োজনে তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন যে সমস্ত পুলিশ কর্মচারীদের জন্য আমাদের কিছু করা দরকার তাই হুগলির প্রতিটি থানায় আমাদের সংস্থার পক্ষ থেকে যে সমস্ত পুলিশ কর্মীরা রাস্তায় নেবে ডিউটি করছেন তাদের জন্য কিছু গ্লুকোজ পাউডার, মিনারেল ওয়াটার এবং ডেটল সাবান আমরা দিচ্ছি। আমরা মনে করি যে আজকের এই বিপদের দিনে সকল মানুষের পাশে আমাদের থাকতে হবে প্রথম দিকে আমরা সাধারণ কিছু মানুষদের মধ্য এই সমস্ত জিনিস পত্র বিতরণ করেছিলাম পরবর্তীকালে আমরা পুলিশ কর্মচারীদের মধ্য এই সামগ্রী দেবার সিদ্ধান্ত নিয়েছি । মোটামুটি আমাদের জেলায় কয়টি থানা আছে প্রায় সবকটি থানাতেই আমরা আমাদেরএই ক্ষুদ্র প্রয়াস পৌছে দেব।
Related Articles
ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দুয়ারে ত্রাণ পৌঁছাতে পর্যালোচনা বৈঠকে আগামীকাল বসছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ মে:- ঘূর্ণি ঝড় ইয়াস এর ধাক্কায় ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ‘ দুয়ারে ত্রাণ ‘ পৌঁছে দিতে সোমবার পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদি, অর্থ সচিব মনোজ পন্থ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সচিবরা। ঝড়ের পর চারদিন পেরিয়ে […]
আরামবাগে বন্যার জল কমলেও চারিদিকে শুধুই ধ্বংসলীলা , একমুঠো অন্নের জন্য শুধুই হাহাকার।
মহেশ্বর চক্রবর্তী, ২৪ আগস্ট:- ভয়াবহ বন্যার জল কমে গেছে। কিন্তু রেখে গেছে চারিদিকে ধ্বংসলীলা। যে দিকে চোখ যাবে সে দিকেই দেখা যাবে বন্যার জলের তান্ডব নৃত্য। শুধু ধ্বংস আর ধ্বংস। এই দৃশ্য দেখা যাচ্ছে হুগলির আরামবাগ মহকুমার প্লাবিত এলাকাগুলিতে। বিশেষ করে খানাকুলের ঠাকুরানী চক, কিশোরপুর এক ও দুই, ধান্যনগরী, কাগনান, রাজহাটির কিছু অংশ, শাবলসিংহপুর, বন্দর, […]
বাঁকুড়ায় আমার গোছানো সংগঠনের ভয়ে দিল্লি থেকে অমিত শাহ কে ছুটে আসতে হলো সামাল দিতে – কল্যাণ।
সুদীপ দাস , ৫ নভেম্বর:- নবান্নে মুখ্যমন্ত্রীর গদিতে নরেন্দ্র মোদির জুতো রেখে গুদির তলায় ভরতের মতো কেউ বসে পশ্চিমবঙ্গ চালাবে নাকি? চুঁচুড়া জনসভায় কটাক্ষ শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। হুগলি জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার পরই রাজ্য নেতৃত্ব কলকাতায় তড়িঘড়ি মিটিং ডেকে কোর কমিটি গঠন করে দেয়। সেই কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ হুগলি জেলার সদর […]






