তরুণ মুখোপাধ্যায়,৮ এপ্রিল:- লক ডাউনের সময় ক্রেতারা ঘরে বসে মদ কিনতে পারবেন। বুধবার এইরকম একটি খবর ছড়িয়ে যায়।পরে বিকালে পুলিশের পক্ষ জানানো হয় খবরটি সত্যি নয়।এদিন বিকালে বিভিন্ন মাধ্যমে মাধ্যমে খব ছড়ায় প্রতিদিন সকাল ১১ টা থেকে ২ টোর মধ্যে স্থানীয় লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বা বারে ইচ্ছুক ক্রেতারা অর্ডার করতে পারবেন। এবং ২ টো থেকে ৫ টার মধ্য তা ক্রেতাদের বাড়িতে ডেলিভারি করা হবে।এর জন্য দোকানদার দের স্থানীয় থানা থেকে অনুমতি নিতে হবে।দোকানদার দের সর্বোচ্চ ৩টি পাস দেওয়া হবে ।এবং তাতে পুলিশ আধিকারিকদের পাশে সই থাকবে।তবে কেউ দোকানে গিয়ে মদ নিতে পারবে না। কেবল মাত্র লাইসেন্স প্রাপ্ত দোকানের কর্মী রা তা করতে পারবেন। কিন্তু সন্ধ্যার মুখে পুলিশের পক্ষ থেকে জানানো হয় খবরটা ঠিক নয়।
Related Articles
ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে প্রথম হুগলি কলিজিয়েট স্কুলের ছাত্র অভিজ্ঞান।
সুদীপ দাস , ২৬ ডিসেম্বর:- পরপর ২য় বার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে প্রথম হুগলি কলিজিয়েট স্কুলের অভিজ্ঞান কিশোর দাস। ভারত সরকার আয়োজিত “নব ভারত নির্মান” প্রকল্পের অন্তর্ভূক্ত ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে দেশের তাবড়-তাবড় মেধাধারীরা অংশগ্রহন করে। সবথেকে বড় কথা এই প্রতিযোগীতা কোন বয়সভিত্তিক নয়। অর্থাৎ সব বয়সের প্রতিযোগীদেরই এখানে অংশগ্রহন করার ছারপত্র থাকে। সেই প্রতিযোগীতাতেই […]
মনোনয়নপত্র জমা দিলেন ফিরহাদ হাকিম।
কলকাতা, ২৯ নভেম্বর:- কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফিরহাদ হাকিম আজ তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। ৮৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌরভ বসু ও আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। Post Views: 592
মঙ্গলবার রাষ্ট্রপতির বেলুড় মঠে সফর উপলক্ষে হাওড়ায় কড়া নিরাপত্তা।
হাওড়া, ২৭ মার্চ:- মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির বেলুড় মঠে সফরের জন্য হাওড়াতেও শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর সফরের জন্য মঙ্গলবার সকাল থেকেই হাওড়ায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে প্রশাসন সূত্রের খবর। এদিকে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে এদিন নিরাপত্তার চূড়ান্ত মহড়া হয়েছে বেলুড়ে। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা […]








