পূর্ব মেদিনীপুর,১৯ মে:- ক্রমশ ঘূর্ণিঝড় আমফানের আশঙ্কা প্রবল হচ্ছে। গভীর সমুদ্রে ঘনীভূত ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে। আজ সকাল থেকে মেঘলা আকাশ, উত্তাল সমুদ্র। এনডিআরএফ এর টিম সমুদ্র সৈকত এলাকায় যেসব মানুষজন ঘুরে বেড়াচ্ছে বা যাদের স্টল রয়েছে তাদের উদ্দেশ্যে মাইকিং করে সতর্ক করছেন। দীর্ঘ লকডাউন এ দীঘার সমস্ত স্টল বন্ধ রয়েছে। তার ওপর ঘূর্ণিঝড়ের আশঙ্কায় স্টল খুলে জিনিসপত্র বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। এর আগেও অনেক ঝড় দেখেছে স্থানীয় ব্যবসায়ীরা।কিন্তু এবারের সরকারি নির্দেশ এবং জেলা প্রশাসনের তৎপরতা যেন একটু বেশি ভাবাচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জামড়া, শ্যামপুর, তাজপুরে যুদ্ধ কালীন পরিস্থিতিতে দুর্বল বাঁধ মেরামতির কাজ চলছে।হাত লাগিয়েছে গ্রামবাসীরাও।বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সরানো হচ্ছে এই এলাকার মানুষ জনদের। সকাল থেকে মেঘলা আকাশ।হালকা হাওয়া বইছে। দিঘা সহ মন্দারমনি হলদিয়াতে প্রশাসনের মাইকিং নজরদারি চালানো চলেছে। সমুদ্রের গতিবিধি ধীরে ধীরে বদলাচ্ছে।
Related Articles
জেলা পরিষদ প্রার্থীদের একটিমাত্র গাড়ি ব্যবহারের অনুমতি দিল কমিশন।
কলকাতা, ২৪ জুন:- জেলা পরিষদের প্রার্থীদের ও নির্বাচনী এজেন্টদেরপ্রচারে একটি মাত্র চারচাকার গাড়ি ব্যবহারের অনুমতি দিল রাজ্য নির্বাচন কমিশন। সেই নির্দিষ্ট গাড়িটির নম্বর আগে থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানিয়ে রাখতে হবে। একই রকম ভাবে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের প্রচার চার চাকার গাড়ি ব্যবহারের নিষেধাজ্ঞা কমিশনের। এই দুই স্তরের প্রার্থীরা ও তার নির্বাচনী এজেন্ট […]
যাদবপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় সরাসরি রাজ্যপালকেই দায়ী করলেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ২২ আগস্ট:- যাদবপুরের ঘটনায় সরকার সময়োচিত ব্যবস্থা নিয়েছে। সরকারের ফ্যাক্ট ফান্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। বিধানসভায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার জন্য একশ শতাংশ দায় রাজ্যপালের। রাজ্যের নিয়োগে থাকা উপাচার্যকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের আদেশ প্রয়োগের সিদ্ধান্ত […]
বর্ষার জমা জলের সমস্যা নিয়ে ফের বিক্ষোভ হাওড়ায়।
হুগলি, ৪ জুলাই:- বর্ষায় জমা জলের সমস্যা নিয়ে ফের বিক্ষোভে সাধারণ মানুষ। হলো পথ অবরোধ। বৃহস্পতিবার সকালে হাওড়ার বালি পৌরসভার অন্তর্গত লিলুয়া মীরপাড়ার ঘটনা। ওই এলাকার ৩০ ও ৩৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বর্ষার সময় এই এলাকায় জল জমে যায়। সেই জল এলাকায় দীর্ঘ সময় জমে থাকে। […]











