চিরঞ্জিত ঘোষ,৬ এপ্রিল:- প্রশংসনীয় কাজ করে দেখালো ডানকুনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মন্ডল ।মানুষের এই ভয়ঙ্কর বিপদের দিনে এলাকার প্রায় তিন হাজার পরিবারের হাতে চাল ডাল তেল পিয়াজ মতন খাদ্যবস্তু তুলে দিলেন হাসান সাহেব।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক স্বাতী খন্দকার। এ ব্যাপারে বলতে গিয়ে কাউন্সিলর হাসান মণ্ডল জানান তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এবং তার কিছু কাছের বন্ধুবান্ধব এম কয়েকজন ব্যবসায়ীর সহায়তায়় আজকে তিনি এলাকার দুস্থ মানুষের হাতে তুলে দিয়েছেনখাদ্য সামগ্রী। তার বক্তব্য সারা দেশ জুড়ে করোনার আতঙ্কে মানুষজন দিশাহারা ।বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন প্রত্যেক মানুষ কঠোর ভাবে লোকডাউনে থাকতে হবে এই অবস্থায় বিশেষ করে গরিব মানুষেরা প্রচন্ড সংকটের মধ্য দিয়েই যাচ্ছেন। দুবেলা-দুমুঠো খাবার জোগাড় করাই এখন দায় হয়ে দাড়িয়েছে। অধিকাংশ মানুষ দিন আনি দিন খাই অবস্থার মধ্যে দিন গুজরান করেন ।আজকে তাদের হাতে সামান্যতম কিছু খাদ্যবস্তু তুলে দিতে পেরে খুশি হাসান মন্ডল। এবং তিনি এও বলেছেন আগামী সামনের ২৫ তারিখ থেকে শুরু হচ্ছে রমজান মাস এই রমজান মাসে যাতে এই সমস্ত মানুষদের হাতে কিছু খাদ্যবস্তু তুলে দেওয়া যায় তার জন্য এখন থেকে আমরা চিন্তাভাবনা শুরু করেছি ।এবং আমরা আশা করি রোজার দিন গুলিতে গরিব মানুষদের হাতে কিছু খাবার আমরা তুলে দিতে পারব।
Related Articles
ক্রাইম থ্রিলারকেও হার মানাল হাওড়া স্টেশনের ঘটনা।
হাওড়া, ২১ মার্চ:- হাওড়া স্টেশনে ঘুমন্ত ব্যক্তির কাছ থেকে মোবাইল চুরি করে পালিয়ে গিয়েছিল কুখ্যাত এক দুষ্কৃতী। বিষয়টি দেখে ফেলে রেল পুলিশ। মোবাইল চুরি করে চম্পট দেওয়ার সময় পুলিশ তাকে ধাওয়া করে। বেশ কিছুটা যাওয়ার পর অবশেষে পুলিশ মোবাইল সহ পাকড়াও করে তাকে। পরে তাকে জেরা করে জানা যায় সে ডাকাতি পরিকল্পনার কেসের ফেরার। রেল […]
লোকাল ট্রেন চালু নিয়ে ডিআরএমের সঙ্গে বৈঠক করলেন লকেট চট্টোপাধ্যায়।
হাওড়া, ২৫ জুন:- লোকাল ট্রেন চালু নিয়ে হাওড়ার ডিআরএমের সঙ্গে বৈঠক করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বললেন ট্রেন চালানোর ব্যাপারে রেল কতৃপক্ষ প্রস্তুত রয়েছে। রাজ্য সরকার চাইলেই লোকাল ট্রেন পরিষেবা শুরু করা সম্ভব। রেল যেহেতু কেন্দ্রের অধীন তাই ইচ্ছে করেই লোকাল ট্রেন চালু করতে সম্মতি দিচ্ছে না রাজ্য সরকার। এমনই অভিযোগ লকেটের। উল্লেখ্য, এর […]
লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ, অভিযোগ তৃণমূলের দিকে।
হুগলি, ৬ এপ্রিল:- ভোটের প্রচার ও মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে ত্রিবেনী ঘোষ পাড়ায় হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি আটকে ইট পাটকেল ছোড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।শনিবার রাতে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বিজেপির অভিযোগ এ দিন বাঁশবেড়িয়ার ১৭নং ওয়ার্ড থেকে পুজো দিয়ে ফেরার সময় লকেট চট্টোপাধ্যায়ের উপর তৃণমূলের গুন্ডা বাহিনীর আক্রমণ […]







