হুগলি,১০ ডিসেম্বর:- লোকসভা ভোটের পর দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের মাধ্যমে দলের সংগঠন কে চাঙ্গা করার নির্দেশ দিয়ে ছিলেন । কিন্তু নেত্রীর নির্দেশ অমান্য করেই বিধায়কদের অন্ধকারে করে জেলা সংগঠনের এক শীর্ষ নেতা নিজের মতো করে নতুন কমিটি গঠন করছে । উত্তরপাড়ায় হুগলি জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিম কে এমনই অভিযোগ করেন দলের একগুচ্ছ বিধায়ক । বৈঠকের শুরুতে দলের এক ডাকাবুকো বিধায়ক সরাসরি ফিরহাদ কে অভিযোগ করে বলেন, যে বা যারা লোকসভা ভোটে দলকে ডুবিয়েছে। দলের প্রার্থী হেরে যাওয়ার পর পটকা ফাটিয়ে বিজয় উৎসব করেছে ।
তাদেরকে ওই জেলার নেতা নতুন কমিটিতে নিযুক্ত করেছে।এভাবে চলতে থাকলে আগামী পুরসভা ও বিধানসভা ভোটে দলের মারাত্বক ক্ষতি হবে । বিধায়কের মুখে একথা শোনার পরেই ফিরহাদ তাঁকে আশ্বস্থ করে বলেন, আমি কোন রকম নতুন কমিটির অনুমোদন করিনি।যদি জেলার সাংগঠনিক শীর্ষ নেতা কোন নতুন কমিটি করে থাকেন তাহলে সেসব কমিটি এখনই সব ভেঙে দেওয়া হল।সেই সঙ্গে বিধায়কদের বলেন, আপনারা আগামী ১৫ দিনের মধ্যে আলোচনা করে কমিটির তালিকা করে জেলা নেতৃত্ব কে জমা দিন। যদি জেলা নেতৃত্ব কে দিতে অসুবিধা হয় তাহলে আমার কাছে জমা দিন । সঙ্গে সঙ্গে আরেক বিধায়ক দলীয় পর্যবেক্ষকের কাছে অভিযগ করে বলেন, লোকসভা ভোটে আমাদের নিজেদের লোকেরাই আমাদের হারিয়ে দিয়েছে।দলের প্রার্থী হেরে যাওয়ার পরেও জেলা সংগঠনের শীর্ষ নেতা সুচতুর ভাবে গোষ্ঠী বাজির রাজনিতী করছে । ভোটের পর আমার বিধানসভায় ১৭টি পার্টি অফিস বিজেপি দখল করে নেয় । ওই সময় জেলা সংগঠনের কোন নেতার টিকি দেখা যায়নি।Related Articles
কলেজ পড়ুয়া যুবতিকে যৌনতার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক সাধু মহারাজের বিরুদ্ধে।
আরামবাগ , ১৮ মে:- আরামবাগে চাঞ্চল্যকর ঘটনা। মহারাজের কুকীর্তি ফাঁস। এক কলেজ পড়ুয়া যুবতিকে যৌনতার প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক সাধু মহারাজের বিরুদ্ধে। এই বিষয়ে আরামবাগ থানায় অভিযোগ দায়ের যুবতির। ঘটনাটি ঘটেছে আরামবাগের ভালিয়া এলাকায়। অভিযোগকারী যুবতীর দাবী ফোনে যৌনতার প্রস্তাব দেন ওই সাধু মহারাজ। কঠোর শাস্তির দাবী তুলে তাই আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন […]
হাসপাতালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন অসুস্থ পরীক্ষার্থী।
হাওড়া, ১৬ মার্চ:- হাসপাতালে বসেই বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন হাওড়ার ডোমজুড়ের অসুস্থ এক পরীক্ষার্থী।উচ্চমাধ্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা হাসপাতালে বসে দিতে হয় ওই অসুস্থ ছাত্রীকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। ডোমজুড়ের কাটলিয়ার বাসিন্দা ওই ছাত্রী পড়েন মাকড়দহ গার্লস স্কুলে। তাঁর পরীক্ষার সিট পড়েছিল বামাসুন্দরী স্কুলে। অসুস্থ ছাত্রীর মা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ওই ছাত্রী হঠাৎ করেই […]
ছট পুজোর ভোরে বিধ্বংসী আগুন হাওড়ায়।
হাওড়া, ২০ নভেম্বর:- ছট পুজোর ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো হাওড়া শিবপুরের ফোরশোর রোডের বিজয় জুটমিলে। ভোরে মিলের ভিতর থেকে দাউ দাউ করে আগুন ও ধোঁয়া দেখতে পান সেখানকার কর্মীরা। প্রথমে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলে। দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন নেভানোর কাজ চলছে। এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে। তবে পাটের গোডাউনে […]








