তরুণ মুখোপাধ্যায়,৬ এপ্রিল:- করোনা ভাইরাস নিয়ে সর্বদল বৈঠক যখন পার্লামেন্ট চলছিল সেই সময় ডাকা উচিত ছিল। কিন্তু তখন তিনি তা করেননি আজ শ্রীরামপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স ড্রাইভারদের করোনা প্রতিরোধক পোশাক তাদের হাতে তুলে দিতে এসে এই অভিযোগ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে নিজের চালেই চলেন । ইভেন্ট ম্যানেজমেন্টের ভেরিগুড ম্যানেজার । উনি যখন কথা বলেন তখন নিজের দোষগুলো সুন্দরভাবে কথার মাধ্যমে ঢেকে দেন । তিনি আক্ষেপ করে বলেন গতকাল যেভাবে প্রদীপ জ্বালানোর নামে যত্রতত্র বাজি পোড়ানো হলো তা এক কথায় হতাশ জনক। তিনি বলেন যখন মানুষ ঘরে থেকে করোনার মতো ভয়ানক ব্যাধি মোকাবিলায় ব্যস্ত । তখন একদল মানুষ বাজি পুড়িয়ে উৎসব পালন করলেন । এবং যারা করলেন তারা প্রমাণ করতে চেষ্টা করলেন নরেন্দ্র মোদী কত বড় মহান ব্যক্তি । এদিনের অনুষ্ঠানে বেশকিছু অ্যাম্বুলেন্স ড্রাইভারদের এর হাতে করোনা প্রতিরোধক পোশাক তুলে দেন শ্রীরামপরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।সঙ্গে ছিলেন শ্রীরামপুর পুরসভার পৌরপ্রধান অমিও মুখার্জি এবং চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ সিং।
Related Articles
ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় আবার প্রথম হুগলির অমর্ত্য।
সুদীপ দাস, ৩০ সেপ্টেম্বর:- এইমসের পর নিট। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় আবারও প্রথম হুগলীর অমর্ত্য সেনগুপ্ত। নিটে ৮০০-র মধ্যে ৭১৪ নম্বর পেয়ে পেয়েছে অমর্ত্য। হুগলীর ব্যান্ডেল কোদালিয়ার বাসিন্দা অমর্ত্য ব্যান্ডেল ডন বস্কের ছাত্র ছিল। ডন বস্ক থেকে ২০১৫সালে উচ্চমাধ্যমিক দেওয়ার পর জয়েন্ট দিয়ে ডাক্তারি পড়া শুরু করে কোলকাতা মেডিক্যাল কলেজে। মেডিক্যাল কলেজে এমবিবিএস দিয়ে ২০২১ সালের […]
সংশোধিত নাগরিকত্ব আইন এন,আর,সি ও এম,পি আরের বিরুদ্ধে পথনাটিকা মন্ত্রী ব্রাত্য বসুর ।
কলকাতা,২২ ফেব্রুয়ারি:- সংশোধিত নাগরিকত্ব আইন এন,আর,সি বিরুদ্ধে একটি পথনাটিকার উপস্থাপনা করলো ডিজিটাল দমদমের নাট্য প্রযোজনা অভি চক্রবর্তী । পরিচালক অংশুমান করের কবিতা সমগ্র পরিচালনায় মন্ত্রী ব্রাত্য বসু । আজ দমদম ইন্দিরা ময়দানের রাস্তার ওপরে উপস্থাপনা করা হলো । মূলত জানালেন সংশোধিত নাগরিকত্ব আইন এন,আর,সির বিরুদ্ধে এই আন্দোলন চলতে থাকবে এবং তার বিরুদ্ধে প্রায় হাজারটি পথনাটিকা […]
উত্তরবঙ্গ নিয়ে একটা কথাও নেই , ত্রাণের সরকার এর বাজেটকে তীব্র কটাক্ষ বিজেপির৷
কলকাতা, ৭ জুলাই:- রাজ্য বাজেটে কেন্দ্রীয় সরকারের আর্থিক নীতিকে তীব্র কটাক্ষ করা হয়েছে। বাজেট সম্পর্কে নিজেদের প্রতিক্রিয়া দিতে গিয়ে সেই কটাক্ষ ফিরিয়ে দিয়েছে বিজেপি। উন্নয়ন প্রসঙ্গে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।দলীয় বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে পাশে নিয়ে বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে অনেক […]







