হুগলি,৪ এপ্রিল:-,৪ এপ্রিল:- করোনাভাইরাস মোকাবিলায় অনেক আগে থেকেই পরিকল্পনা করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের। আজ হুগলির কানাইপুরে গরিব মানুষের মধ্যে খাদ্যবস্তু বিতরণ করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় । কল্যানবাবুর অভিযোগ আমাদের দেশে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে করোনার প্রকোপ শুরু হয়েছে অথচ তিনি এ ব্যাপারে কোনোরকম পরিকল্পনা গ্রহণ করলেন না। এই ভয়াবহ ব্যাধির প্রতিরোধ ব্যবস্থা নিয়ে রাজ্যগুলির সঙ্গে কোন কথা বললেন না। কিভাবে সি ,এ ,এ বিল পাস করানো যায় তা নিয়েই ব্যস্ত থাকলেন প্রধানমন্ত্রী ও তার সভাসদরা। এর ফলে একটা অস্থির অবস্থার সৃষ্টি হল দেশে। কোনরকম সমন্বয় বৈঠক করলেন না রাজ্যগুলির সঙ্গে । লোকসভার মাননীয় সদস্য সৌগত রায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করেছিলেন অবিলম্বে লোকসভা বন্ধ করে দেয়া হোক।
সেই সময়ে প্রধানমন্ত্রী সৌগত বাবুকে কে বলেছিলেন কি বাচ্চা ছেলের মতন ছুটির বায়না করছেন। আমাদের দেশের ৩৮ কোটি শ্রমিক এবং ৬৫ কোটি কৃষক বাস করেন । ১৩০ কোটি ভারতবাসীর মধ্য ১০৩ কোটি কৃষিজীবী এবং শ্রমজীবী মানুষ এদের পাশে কিভাবে সরকার দাঁড়াবে। এই নিয়ে প্রতিরোধের কোন রকম ব্যবস্থা নেয়া হলো না। যে সমস্ত শ্রমিকরা অন্য রাজ্যে থাকেন তারা কিভাবে ফিরবে তারা কীভাবে তাদের সংসার চলবে সে ব্যাপারে একটা বলা হলো না।অনেক আগে থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন অবিলম্বে ইন্টারন্যাশনাল ,ডোমেস্টিক বিমানগুলি বন্ধ করা হোক। কল্যানবাবু জানালেন সবথেকে বড় কথা লকডাউনটা কখন করা হলো ? যখন মধ্যপ্রদেশে বিজেপি সরকার তৈরি হল । এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক অভিসন্ধি বলে মন্তব্য করেন কল্যাণ বন্দোপাধ্যায় । আজ কল্যান বন্দোপাধ্যায় ছাড়াও ছিলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল , কানাইপুর পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব এবং উত্তরপাড়া পুরসভার পৌরপ্রধান তথা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব ।Related Articles
করোনার কোপ পড়লো রাজ্য বিধানসভার কাজকর্মেও।
কলকাতা, ৪ জানুয়ারি:- করোনার কোপ পড়ল রাজ্য বিধানসভার কাজ কর্মেও। রাজ্যজুড়ে কোভিড সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত বিধানসভার সব স্ট্যান্ডিং কমিটির বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে কমিটির সদস্যদের সব ধরনের সফর বাতিল করা হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। পাশাপাশি সরকারি নির্দেশ মেনে বিধানসভায় পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ […]
প্রকাশ্যে যুবককে লক্ষ্য করে গুলি চললো দাশনগরে , আটক ১।
হাওড়া, ২৪ নভেম্বর:- আবারও প্রকাশ্যে গুলি চললো হাওড়ায়। বুধবার সন্ধ্যায় দাশনগর থানার অন্তর্গত ইচ্ছাপুর শিয়ালডাঙ্গা এলাকায় এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে দাশনগর থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। Post Views: 677
লিলুয়ায় বিধ্বংসী আগুন।
হাওড়া, ৮ এপ্রিল:- লিলুয়ায় একটি চটকারখানায় বিধ্বংসী আগুন প্রধানত পিচ চট তৈরীর কারখানায় আজ দুপুরে কাজ চলার সময়তেই আগুন লাগে প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে দমকলের চারটে ইঞ্জিন দিয়ে এক ঘন্টা চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে জুট কারখানা হওয়ায় আগুনটা এখনও পর্যন্ত ধিক ধিক করে জ্বলছে সেটা নিভানোর কাজই এখন চালাচ্ছে দমকল […]











