হুগলি,৩ এপ্রিল:- কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হলো নবগ্রামে।এই মুহূর্তে করোনা ভাইরাসের মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার।এবার সেই পথে হেঁটে নবগ্রাম গোলকমুন্সি হাসপাতালকে নিজেদের দায়িত্বে নিয়ে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করলো নবগ্রাম গ্রামপঞ্চায়েত।উপপ্রধান গৌর মজুমদার বলেন যারা বিদেশ বা ভিনরাজ্য থেকে এসেছেন বা করোনা সন্দেহের তালিকায় আছে তাদের এই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে। গৌর বাবু আরো বলেন আপদকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে পঞ্চায়েত এই উদ্যোগ নিয়েছে। এখানে ৫০ টি বেডের জায়গা থাকলেও এই মুহূর্তে ৩০টি বেড রয়েছে কোয়ান্টাইন সেন্টারে। তবে মানুষকে অযথা আতঙ্কিত না হয়ে সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে নবগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে।
Related Articles
ভিভোর সঙ্গে সম্পর্ক শেষ জানাল বিসিসিআই, চলছে নতুন স্পনসরের খোঁজ।
স্পোর্টস ডেস্ক , ৬ আগস্ট:- বিচ্ছেদের বিষয়ে এবার নিশ্চিত করল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড। আইপিএল ২০২০-এর টাইটেল স্পনসরশিপের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা মঙ্গলবারই জানিয়েছিল ভিভো। বৃহস্পতিবার সেই বিচ্ছেদের বিষয়টি সরকারিভাবে ঘোষণা করল বিসিসিআই। সাফ জানাল, এ বছরের আইপিএলে চিনা সংস্থার সঙ্গে তাদের কোনও সম্পর্ক থাকছে না। এ ব্যাপারে দুই পক্ষই সহমত হয়েছে বলেও জানানো হয়েছে। […]
সম্রাট আকবরের হুকুমনামায় পুজো , আজও আসে ইংরেজ সরকারের অনুদান !
সুদীপ দাস, ২৬, সেপ্টেম্বর:- তৃতীয় মোঘল সম্রাট আকবরের হুকুমনামা নিয়ে শুরু হয়েছিল দেবী দুর্গার আরাধনা। ৫৬৬ বছরের ইতিহাসে আজ অবধি একবারের জন্যও সেই পুজো বন্ধ হয়নি। এবছর হুগলীর কোন্নগরে ঘোষাল বাড়ির সেই পুজো ৫৬৭ বছরে পদার্পন করতে চলেছে। মোঘল আমলে শুরু হওয়া এই পুজোয় সামাজিক উন্মাদনা দেখে খুশি হয়েছিল পরাধীন ভারতের ব্রিটিশ সরকার। ব্রিটিশ সরকারের […]
প্রথম থেকে অষ্টম শ্রেণির মিড ডে মিলের তথ্য জানতে চেয়ে জেলা প্রশাসনকে চিঠি শিক্ষা দপ্তরের।
কলকাতা, ৩০ নভেম্বর:- রাজ্য সরকার অফলাইনে পঠন পাঠন বন্ধ থাকা বিভিন্ন সরকারি এবং সরকার পসিত স্কুলগুলির প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভাগে মিড ডে মিলে রান্না করা খাবার সম্পর্কে যাবতীয় তথ্য জানতে চেয়ে সব জেলাশাসক এবং মহকুমা শাসককে চিঠি দিয়েছে। শিক্ষা দপ্তর থেকে পাঠানো এই চিঠিতে স্কুলগুলিতে মিড ডে মিলে রান্না করা খাবার পরিবেশনের জন্য […]









