হুগলি,৩ এপ্রিল:- লকডাউনের জেরে রাজ্যে জুড়ে বন্ধ রক্তদান শিবির।ব্লাড ব্যাংক গুলোতে দ্যাখা দিয়েছে রক্তের চাহিদা।এই রক্তের চাহিদা দ্যাখা দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি থানায় শুরু হয়েছে রক্তদান শিবির।রক্ত দেবেন থানার প্রতিটি পুলিশ কর্মী। ব্লাড ব্যাংকে রক্ত না থাকায় রক্তদানের আয়োজন করেছে উত্তরপাড়া কেটিএস ক্লাবের সদস্যরা।আজ সকাল থেকেই চলছে রক্তদান শিবির।রক্ত দিতে আসা মানুষ গুলো ২ মিটার দূরে দূরে লাইনে দাঁড়িয়ে রক্তদান করেন।রক্তদান করেন প্রায় ৪০ জন।কেটিএস ক্লাবের সদস্য শুভদীপ মুখার্জি বলেন আজ যারা রক্ত দিতে পারবেন না তাঁরা প্রতিদিন আমাদের সাথে কলকাতায় ব্লাড ব্যাংকে গিয়ে রক্ত দিতে পারবেন।তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।গরম কালে এমনিতেই রক্ত সঙ্কট দ্যাখা দেয়।আর এখন তো লকডাউন তাই আরো রক্তের চাহিদা দেখা দিয়েছে।তাই আমরা এগিয়ে এসেছি এই মহৎকাজে।
Related Articles
ডেঙ্গু রুখতে এবার ঔষধি মশারি।
কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- শহরের পাশাপাশি এবার গ্রামাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপে চিন্তায় পড়েছে প্রশাসন। ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতিমধ্যেই কড়া পদক্ষেপ নিয়েছে বিভিন্ন পুরসভা। কোমর বেঁধে মাঠে নামছে পঞ্চায়েত গুলিও। মঙ্গলবার রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির মোকাবিলা নিয়ে আলোচনা হয়। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত […]
ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের নিয়ে ট্রেন এলো ডানকুনিতে।
চিরঞ্জিত ঘোষ,৫ মে:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় লকডাউনে দীর্ঘদিন আটকে পড়া আজমীর শরীফ থেকে একটি স্পেশাল ট্রেন আজ সকালে ১১৯৮ জন পরিযায়ী শ্রমিক এবং তীর্থযাত্রীদের নিয়ে হুগলির ডানকুনি স্টেশন এল ১০.৪৫ মিনিটে । ডানকুনিতে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের স্বাগত জানান রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক এবং তপন দাশগুপ্ত । মলয় ঘটক জানিয়েছেন যে […]
উত্তরপাড়ার সুবোধ কুমার ব্যানার্জির বানানো ট্রান্সফর্মার পৌছালো কাতার বিশ্বকাপে।
হুগলি, ২৩ নভেম্বর:- তাঁর কারখানার ট্রান্সফর্মার ব্যবহার করা হচ্ছে ফুটবল বিশ্বকাপে। নিজেরও ইচ্ছা ছিল কাতারের আল বায়েত স্টেডিয়ামে দর্শকের আসনে বসে বিশ্বকাপ ফুটবল দেখার, কিন্তু কালের নিয়তিতে তাঁকে টেলিভিশনেই খেলা দেখতে হল। তিনি হুগলির উত্তরপাড়ার বাসিন্দা সুবোধকুমার বন্দ্যোপাধ্যায়। ৬৬ বছর বয়সি সুবোধ কলকাতায় ট্রান্সফর্মার তৈরির একটি কারখানা ‘বিএমসি ইলেকট্রোপ্লাস্ট’-এর মালিক। কলকাতার ঠাকুরপুকুরে এই কারখানা রয়েছে […]










