চিরঞ্জিত ঘোষ,৩ এপ্রিল:- এই দুঃসময়ে রেশনের কোনো ঘাটতি হবেনা মুখ্যমন্ত্রী যে কথা ঘোষণা করেছেন মানুষ সেই অনুযায়ী রেশন পাবেন। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় জানালেন যে কিছু কিছু জায়গায় যানবাহনের অসুবিধার জন্য রেশন ডিলাররা পুরো মাল তুলতে পারেনি যার জন্য কিছু কিছু জায়গায় কার্টেলমেন্ট করতে হচ্ছে। কিন্তু তার মানে এই নয় মানুষ রেশন পাবেন না। দু একদিনের মধ্যেই পুরো মাল এসে গেলে তাদের প্রাপ্য রেশন পেয়ে যাবেন। রেশন বন্টন নিয়ে এক শ্রেণীর মানুষের মধ্যে ভুল ধারণা হয়েছে ।তাদের ধারণা হচ্ছে ৫ কিলো করে চাল পাওয়া যাবে। কিন্তু তা নয় পাঁচ কিলো করে খাদ্যবস্তু তারা পাবেন এর মধ্য রয়েছে দু কিলো চাল তিন কিলো গম বা আটা মানুষ পাবে এবং বিনা পয়সায় পাবে।
তার সঙ্গে কিছু কিছু মানুষ বলেছেন যে সমস্ত কার্ড গুলি যে ১৩ টাকা কিলো চাল ও ৯ টাকা কিলো দরে চাল দেওয়া হয়। তা যেন বিনা পয়সায় দেবার বন্দোবস্ত করা হয়। বাংলার মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ তিনি যেন এই সংকটকালে তাদের রেশনটা ফ্রি করে দেন । কারণ অনেক মানুষ বাড়ি থেকে বেরোতে পারছে না অর্থসংকটে পড়েছেন তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের এই বিনীত আবেদন ।অন্যদিকে ডানকুনি পুরসভার প্রধান হাসিনা শবনম জানিয়েছেন পুর সভার পক্ষ থেকে প্রত্যেকটি জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখছি ।মানুষের ভয় পাবার কোন কারন ।নেই পর্যাপ্ত রেশন ডিলারদের কাছে আছে এবং প্রত্যেকেই তাদের প্রাপ্য খাদ্যবস্তু পেয়ে যাবেন। এ ব্যাপারে সরকার ও সজাগ । পুরসভা এই বিষয়টা লক্ষ্য রাখছে । এবং আমাদের যে সমস্ত অফিসাররা আছেন তারা নিজেরাও এ ব্যাপারে ওয়াকিবহাল । কোনরকম ভয়ের কোন কারণ নেই যে মানুষ রেশন পাবেন না।Related Articles
ফের দুর্ঘটনা নবান্নর কাছে।
হাওড়া, ২৩ মার্চ:- ফের দুর্ঘটনা নবান্নর কাছে। এবার দ্বিতীয় হুগলী সেতুর সংযোগকারী রাস্তার শার্প বেন্ডের ইউটার্নের মুখে মাল বোঝাই লরি ওভারলোডের কারণে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি থেকে সব প্লাইবোর্ড পড়ে যায় রাস্তায়। বিঘ্ন হয় যান চলাচলে। এর কয়েকদিন আগেও গত সোমবার নবান্নের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে বালি বোঝাই লরি উল্টে বিপত্তি ঘটে। আহত হয় চালক, খালাসি। […]
শিলিগুড়িতে লোকালয়ে হাতি,ব্যাপক চাঞ্চল্য।
শিলিগুড়ি , ২৩ জুলাই:- বুধবার রাতে শহর শিলিগুড়িতে লোকালয়ে ঢুকে পড়ল তিনটি হাতি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে বুধবার রাতে শিলিগুড়ির আশিঘর ,ঘোগোমালি ,চয়নপাড়া সহ বিভিন্ন এলাকায় ওই তিনটি হাতি ঘুরে বেড়ায়। এরপর হাতিগুলিকে দেখতে পান স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন পুলিশ ও বনদফতরকে। এবং এই ঘটনার খবর পেয়ে […]
এ এক আজব পাঠশালা, গাছের নিচে চাকরি প্রার্থীদের নিয়ে ক্লাস করাচ্ছেন পুলিশ আধিকারিক চন্দন দাস
কোচবিহার:,২৫ জানুয়ারী:- কোচবিহার জেলার সীমান্তবর্তী মহকুমা মেখলিগঞ্জ। সম্প্রতি মহকুমা পুলিশ আধিকারিকের দায়িত্ব নিয়ে পৌঁছেছেন চন্দন দাস। তারপর থেকেই বেশকিছু অভিনবত্ব দেখা যাচ্ছে মহাকুমার ক্ষেত্রে। সোমবার জামালদহ তুলসী দেবী হাই স্কুলের মাঠে একটি গাছের নিচে ব্ল্যাকবোর্ড সহকারে দেখা গেল চন্দন বাবুকে। সামনে খোলা মাঠে বসে আছে কয়েক জন ছাত্র-ছাত্রী। তারা সকলেই চাকরিপ্রার্থী। একসময় কোচবিহারে ডিএসপি ট্রাফিকের […]







