চিরঞ্জিত ঘোষ,২ এপ্রিল:- ডানকুনি স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণের পক্ষ থেকে এলাকার ২১ নম্বর ওয়ার্ডের ৬০০ গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো । সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই চরম বিপর্যয়ের সময় আমাদের বিশেষ করে যুবসমাজকে আরো বেশি করে মানুষের কাজে লাগতে হবে । সেই কথা মাথায় রেখে উত্তরণ সংগঠনের সদস্যরা নিজেদের সাধ্যমত এই সমস্ত গরিব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় তারাও তাদের উৎসাহিত করেছেন। উত্তরণের সদস্যরা মনে করেন এই বিপদের দিনে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে । তবেই করোনার মত ভয়াবহ ব্যাধি আমাদের সমাজ থেকে দূর হবে।
Related Articles
করোনায় রাজ্যে মৃত আরও ৪, মোট ৭২ – স্বরাষ্ট্র সচিব।
নবান্ন,হাওড়া,৬ মে:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরো চারজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে রাজ্যে ওই ভাইরাসের সংক্রমণে মোট ৭২ জনের মৃত্যু হল।স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে জানিয়েছেন গত ২৪ ঘন্টায় রাজ্যে আরো ১১২ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৪৫৬। গতকাল থেকে আজ পর্যন্ত একজন […]
সুরজিৎ কর পুরকায়স্থ কে তার পদ থেকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন।
কলকাতা , ২৪ মার্চ:- ডিজিপি, এডিজি আইনশৃঙ্খলার পরে ভোটের মুখে রাজ্যের নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ কর পুরকায়স্থ কে তার পদ থেকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন। তাকে ভোটের কোনও কাজে ব্যবহার করা যাবে না বলে কমিশন নির্দেশ দিয়েছে। কমিশনের এই নির্দেশ পাওয়ার পরেই স্বরাষ্ট্র দপ্তর নির্দেশিকা জারি করে তাকে পদ থেকে সরিয়ে দেয়। Post Views: 533
পঞ্চায়েতে আবাস যোজনা নিয়ে ওঠা অভিযোগের প্রায় সাড়ে চার লক্ষ নিষ্পত্তি।
কলকাতা, ৬ মে:- রাজ্যের পঞ্চায়েত দফতর আবাস যোজনা প্রকল্প নিয়ে ওঠা প্রায় সাড়ে ৪ লক্ষ অভিযোগের নিষ্পত্তি করেছে। এনিয়ে স্থানীয় প্রশাসনের অ্যাকশন টেকেন রিপোর্ট ইতিমধ্যেই সরকারের কাছে জমা পড়েছে।তবে এর মধ্যে ২ লক্ষেরও বেশি অভিযোগ নতুন করে খতিয়ে দেখতে বলা হয়েছে বলে পঞ্চায়েত দফতর সূত্রে জানান গেছে। এই সংক্রান্ত অ্যাকশন টেকেন রিপোর্ট স্পষ্ট নয় বলেই […]







